Thursday, August 20, 2026
spot_img

সাঁতারে স্বর্ণ ও রৌপ্য পদক জয় বেলুড়ের ছাত্রের

৪২তম সাব জুনিয়র চ্যাম্পিয়নশিপে বেলুড়ের ছাত্র অংশুমান নাগ সাঁতারে স্বর্ণ ও রৌপ্য পদক জয় করে সাফল্য অর্জন করলো। অষ্টম শ্রেণির এই ছাত্র অংশুমানের স্বপ্ন এখন ইন্টারন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়ন হয়ে বাংলার এবং ভারতের নাম সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। জাতীয় সাঁতার প্রতিযোগিতায় সোনা ও রূপোর পদকজয়ী বেলুড়ের অংশুমানকে বুধবার সংবর্ধনা জানান বালির বিধায়ক সঞ্জয় সিং। বুধবার অংশুমানের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান তিনি। বিধায়ক জানান, অংশুমানের এই সাফল্য আগামী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles