Thursday, November 19, 2026
spot_img

অকাল বর্ষণে বিপর্যস্ত হাওড়ার কৃষি, আমন ধান ও সবজি চাষে ক্ষতির আশঙ্কা

সুমন আদক, হাওড়া : অকাল বর্ষণ, ঝোড়ো হাওয়া ও দমকা বাতাসে বিপর্যয়ের আশঙ্কা হাওড়া গ্রামীণ জেলার বিস্তীর্ণ কৃষি এলাকায়। বুধবার থেকে দফায় দফায় বৃষ্টি এবং বৃহস্পতিবার টানা বর্ষণের জেরে আমন ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ইতিমধ্যেই বহু জমিতে আমন ধান কাটার কাজ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে অসময়ের বৃষ্টিতে মাঠের ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় মাথায় হাত কৃষক ও কৃষিশ্রমিক পরিবারের সদস্যদের। অমরাগড়ী এলাকার কৃষক সৌরভ রায় জানান, অকাল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার কারণে আমন ধান এবং সবজি চাষে ক্ষতির প্রবল সম্ভাবনা রয়েছে। একই আশঙ্কার কথা জানিয়েছেন কৃষক বিলাস দলুইও। তাঁর মতে, এই সময়ে বৃষ্টির ফলে মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। এলাকায় ঘুরে দেখা গিয়েছে, কোথাও জোরকদমে ধান কাটার কাজ চলছে, আবার কোথাও এখনও জমিতে ফসল রয়েছে। জমির উচ্চতা ও পরিস্থিতি অনুযায়ী কোনও কৃষক আগে, আবার কেউ কিছুটা দেরিতে চাষ করেছেন। ফলে অসময়ের বৃষ্টির প্রভাবও জমি ভেদে আলাদা হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক কৃষক কৃষি সমবায় সমিতি-সহ বিভিন্ন মাধ্যম থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেন। ফসলের ক্ষতি হলে সেই ঋণ পরিশোধ করা নিয়েও তাঁদের দুশ্চিন্তা বাড়বে। কৃষক নিমাই বেরা ও স্বপন সামুই জানান, অকাল বর্ষণের কারণে কৃষক ও কৃষিশ্রমিক পরিবারগুলি গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অন্যদিকে কৃষক সমীর দলুই বর্তমান সরকারের সংশ্লিষ্ট দফতরের আধিকারিক এবং এলাকার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের জেরে ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে এখন উদ্বেগে দিন কাটছে গ্রামীণ এলাকার কৃষক পরিবারগুলির।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles