Thursday, August 20, 2026
spot_img

বিশ্ব ফটোগ্রাফি দিবসে বাঁকুড়ায় শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা

বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে বাঁকুড়া ভিডিও এন্ড স্টিল ফটোগ্রাফি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা। বাঁকুড়া শহরের গোপীনাথপুরের একটি বেসরকারি লজে আয়োজিত এই প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশগ্রহণ করে।

সংগঠনের সভাপতি ধর্মেন্দ্র জানান, ফটোগ্রাফিও এক ধরনের শিল্পকলা। চোখের সামনে দেখা বিভিন্ন দৃশ্যকে ক্যামেরার মাধ্যমে সুন্দর ছবিতে তুলে ধরাই তাঁদের কাজ। অন্যদিকে, শিশুরা নিজেদের মনের ভাবনা ও কল্পনাকে রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলে। বিশ্ব ফটোগ্রাফি দিবসে এই দুই শিল্পকলার মেলবন্ধন ঘটানোই ছিল তাঁদের মূল লক্ষ্য।

শতাধিক শিশুকে নিয়ে এমন একটি সুন্দর দিন কাটাতে পেরে সংগঠনের সদস্যরা অত্যন্ত আনন্দিত। আগামী দিনেও সংগঠনের পক্ষ থেকে শিশু ও শিল্পকলাকে কেন্দ্র করে আরও বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান সভাপতি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles