Friday, August 14, 2026
spot_img

স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া নিরাপত্তা হাওড়া স্টেশনে, যৌথ নজরদারি আরপিএফ এবং জিআরপি’র। স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি

সুমন আদক, হাওড়া: রাত পোহালেই শনিবার দেশের ৮০তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশনকে। বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। জিআরপি এবং আরপিএফ যৌথভাবে বিভিন্ন ট্রেনে তল্লাশি চালানোর পাশাপাশি যাত্রীদের ব্যাগ পরীক্ষা করা, যাত্রীদের দেহ তল্লাশি করা সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। নাশকতামূলক কাজকর্ম যাতে না হয় তারজন্য নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা হাওড়া স্টেশনকে। ওল্ড কমপ্লেক্স, নিউ কমপ্লেক্স এবং পার্সেল বিভাগ মিলিয়ে স্টেশনের সর্বত্র পুলিশ কুকুর, হ্যান্ড মেটাল ডিটেক্টর নিয়ে চেকিং চলছে। দূরপাল্লার যাত্রীদের লাগেজ চেকিং, ট্রেনের বগি এবং স্টেশনের সব প্ল্যাটফর্মে বিশেষ তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। শুধু এবছরই নয়, প্রতি বছরই স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। জিআরপি এবং আরপিএফ বিভিন্ন ট্রেনে তল্লাশি চালানোর পাশাপাশি যাত্রীদের ব্যাগ পরীক্ষা করা, যাত্রীদের দেহ তল্লাশি করা সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। স্বাধীনতা দিবসের আগের দিন শুক্রবার আরপিএফ ও জিআরপি যৌথভাবে স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালায়।রাজধানী এক্সপ্রেস সহ গুরুত্বপূর্ণ ট্রেন, প্ল্যাটফর্ম এবং গাড়িতে চেকিং চালানো হয়।এছাড়াও হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলী সেতুতেও চলছে নাকা চেকিং।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles