Friday, August 14, 2026
spot_img

সুন্দরবনে ম্যানগ্রোভ পাচারের আগে বিপুল পরিমাণ গাছ উদ্ধার

মানস প্রধানের, কাকদ্বীপ: সুন্দরবনের নদীর চর থেকে ম্যানগ্রোভ কেটে পাচারের অভিযোগ। পাচারের আগেই গ্রামবাসীদের তৎপরতায় উদ্ধার হলো শতাধিক লুপ্তপ্রায় প্রজাতির গাছ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বুদ্ধপুর এলাকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের নদীর চর থেকে ম্যানগ্রোভ এবং বিভিন্ন প্রজাতির গাছ কেটে জলের মধ্যে চুবিয়ে রাখা হয়েছিল। বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। এরপরই কাকদ্বীপ হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ এবং বন দফতরের আধিকারিকদের খবর দেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণ গাছ বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় ম্যানগ্রোভ এবং অন্যান্য গাছ কাটার সঙ্গে একটি চক্র জড়িত। ভয়ে অনেকেই মুখ খুলতে পারেন না। তাই এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে চিহ্নিত করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ম্যানগ্রোভের গুরুত্ব অপরিসীম। ফলে বেআইনিভাবে ম্যানগ্রোভ কাটার ঘটনায় প্রশাসন ও বন দফতর কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles