Tuesday, September 15, 2026
spot_img

প্লাস্টিক বর্জনে ডায়মন্ড হারবার স্টেশন বাজারে হানা দিল পৌরসভার একটি টিম

নিজস্ব প্রতিনিধি : পুরসভা এলাকার নিকাশী নালাতে প্লাসটিক জমে প্রত্যেক বছরই বর্ষায় প্লাবিত হয়। পুর কর্তৃপক্ষ সহ নাগরিকদের সচেতনতার অভাবে নিত্যদিন প্লাসটিকের ব্যবহার বেড়েছে ডায়মন্ড হারবারে। এতদিন যে কোন সামগ্রি কিনতে গেলে বাজারের দোকানদারদের প্লাসটিক ক্যারিব্যাগ দেওয়াই চল ছিল। ফলে প্লাসটিকের ক্যারিব্যাগগুলো অবাধে শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছিল। ক্ষতিগ্রস্থ হচ্ছিল পুর এলাকার বাস্তুতন্ত্র। ফলে ডায়মন্ড হারবার পুরসভার উদ্যোগে আজ সকাল থেকে ১২০ মাইক্রেনের নীচে প্লাসটিক ব্যবহার বন্ধের জন্য বিশেষ অভিযান চালানো হল ডায়মন্ড হারবার স্টেশন বাজারে। প্রতিনিধি দলে পুরসভার খাদ্য সুরক্ষা দপ্তরের এসআই সহ অন্যান্য আধিকারিক এবং কর্মী সহ ডায়মন্ড হারবার থানার পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন। বাজারে ঘুরে ঘুরে সতর্ক করা হয় বিক্রেতা এবং ক্রেতাদেরকে। নির্দেশ না মানা হলে আগামী দিনে পুরসভার প্রতিনিধি দলেরপক্ষ থেকে আইনি পদক্ষেপ করা হবে বলে বিক্রেতাদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles