Thursday, June 4, 2026
spot_img

ডোমজুড়ে বিপুল পরিমাণে গাছ বোমা এবং সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় গ্রেফতার উপপ্রধান

নিজস্ব প্রতিনিধি: হাওড়ার ডোমজুড়ের নারনা গ্রাম পঞ্চায়েতের পিপিলাই গ্রামে তৃণমূল পরিচালিত একটি ক্লাব থেকে মঙ্গলবার রাতে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাছ বোমা এবং সরকারি ত্রাণ সামগ্রী। এই ঘটনায় ডোমজুড় থানার পুলিশের হাতে গ্রেফতার হন পঞ্চায়েতের উপপ্রধান। যদিও ধৃতের দাবি, বিজেপি থেকে তাঁকে ফাঁসানো হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ওই গ্রাম পঞ্চায়েতের একটি ক্লাব থেকে পাচার করার সময় উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাছ বোমা এবং সরকারি ত্রাণ সামগ্রী। ওই ঘটনাতেই উপপ্রধান বুবাই চক্রবর্তীকে গ্রেফতার করে ডোমজুড় থানার পুলিশ। এদিন বিজেপি সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, উপপ্রধান বুবাই চক্রবর্তী সহ স্থানীয় নেতারা রাতের অন্ধকারে ওই ক্লাব থেকে প্রায় একশোর বেশি গাছ বোমা এবং ত্রিপল, ধুতি, কাপড় সহ বিভিন্ন সরকারি প্রাণ সামগ্রী পাচার করছিলেন। বিষয়টি জানাজানি হতেই ডোমজুড় থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে গাছ বোমা এবং ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে নারনা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল উপপ্রধান বুবাই চক্রবর্তীকে ডোমজুড় থানার পুলিশ গ্রেফতার করে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওই উপপ্রধান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles