Friday, June 5, 2026
spot_img

জল শোভনের পর ফিরহাদ পরপর মহানাগরিকের ইস্তফা

বরুণ মণ্ডল  :    তৃণমুল কংগ্রেসের সুবর্ণকালের দুই মহানাগরিকই তাঁদের মহানাগরিক পদ থেকে পরপর পদত্যাগ করলেন।  তৃণমূল কংগ্রেসের এসময়কালের প্রথম মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় মহানাগরিকের পদ থেকে পদত্যাগ করেন ২০১৮ সালের ২২ নভেম্বর।  আর তৃণমূল কংগ্রেসের এসময়কালের দ্বিতীয় তথা এই দলের একরকম শেষ মহানাগরিক ফিরহাদ হাকিম পদত্যাগ করলেন চলতি ২০২৬ সালের ৫ জুন।   ৩ মে তিনি এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েও দিয়েছিলেন।  পৌর অধ্যক্ষা মালা রায়ের কাছে তিনি তাঁর ইস্তফা পত্র জমা দিলেন।   আর এ  কেন্দ্রীয় পৌরভবনের একতলায় থাকা নেতাজী সুভাষচন্দ্র বসু’র মুর্তি ও নেতাজীর বসা চেয়ারে প্রণাম জানিয়ে তিনি পৌরভবন ছেড়ে বেড়িয়ে গেলেন।  মহানাগরিকের আসনে বসার মূলটাই ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আসে না।  ফিরহাদের মহানাগরিকের মূল বৈশিষ্ট্য বা বিশেষত্ব হল, তিনিও কলকাতার মহানাগরিক আবার তিনিই রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী কেএমডিএ – এর চেয়ারম্যান।  ফলে কেন্দ্রীয় পৌরভবনে মহানাগরিক হিসাবে তিনি যে সিদ্ধান্তটি নিচ্ছেন,  সেটাই সল্টলেকে নগরোন্নয়ন দফতরে গিয়ে তাতে অনুমোদন দিচ্ছেন।   ফলে কোনও ফাইল আটকে থাকতো না।  আমফানের গতিতে কাজ হতো।  তাঁর সৃষ্টি ‘টক টু মেয়র’ অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।  তবে আক্ষেপ রইল উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ির সামনে বর্ষায় জলজমা রোধ করে যেতে পারলেন না।   হৃষীকেশ পার্কে ড্রেনেজ পাম্পিং স্টেশন নির্মাণের শিলান্যাস তিনি করে গেলেন।  কাজও প্রায় শেষের পথে।  ফিরহাদ হাকিম পৌর ভবন ছেড়ে যাওয়ার মুহূর্তে তাঁর চোখ অশ্রুতে চিকচিক করতে থাকে।  সাড়ে সাত বছরেরও বেশি তিনি এই পদে ছিলেন।  এদিকে কলকাতা পৌরসংস্থা বর্তমান পৌর মহাধ্যক্ষা স্মিতা পাণ্ডে জানান,  বড়ো দায়িত্ব সামনেই বর্ষা, তবে আমরা কলকাতা পৌরসংস্থার আধিকারিকরা এই বিরাট দায়িত্ব নিতে একশো শতাংশ প্রস্তুত। 

যদিও অষ্টাদশ পৌর বোর্ড এখনও বজায় আছে।   কলকাতার পরবর্তী মহানাগরিক এবার কে হন সেটাই এখন দেখার।  কলকাতা পৌরসংস্থার ৩৮ তম মহানাগরিক হিসেবে ফিরহাদ হাকিম প্রথমবার শপথ নেন ২০১৮ সালের ৩ ডিসেম্বর।  আর কলকাতা পৌর নিগম আইন, ১৯৮০ অনুসারে বর্তমান অষ্টম পৌর বোর্ডের মহানাগরিক হিসেবে শপথ গ্রহণ করেন ২০২১ সালের ২৮ ডিসেম্বর।  সেই শপথ গ্রহণের দিন মহানাগরিক ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘কলকাতা পৌরসংস্থা একটি টিম, আর আমরা সবাই সেই টিমের সেবক’।  

আর মহানাগরিকের ইস্তফার একদিন আগে ২ জুন সেই সেবকদের এক সেবক কলকাতা পৌরসংস্থার নিকাশি ও পয়ঃপ্রণালী দফতরের মেয়র পারিষদের পদ থেকে তারক সিং ইস্তফা দেন।  এইদিন সন্ধ্যায় রীতি এড়িয়ে তিনি উপস্থিত মহানাগরিকের কাছে পদত্যাগপত্র জমা না দিয়ে কলকাতা পৌরসংস্থার মহাধ্যক্ষা স্মিতা পাণ্ডের হাতে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।  আর মহাধ্যক্ষাও তা গ্রহণ করেন।  যদিও তাকে মেয়র পারিষদ হিসেবে শপথ গ্রহণ করার মহানাগরিক।  সুতরাং নিয়মানুযায়ী তাঁর হাতেই পদত্যাগপত্র নিয়ম মতো জমা দেওয়া উচিত।  আর মহানাগরিকের আসনই যখন টলমল অবস্থা তখন তিনি সেই নিয়মকানুনকে দুরে রেখে কলকাতার মহাধ্যক্ষার কাছে পদত্যাগপত্র জমা দেন।  এবং নিজেকে ‘কারও ক্রীতদাস নই’ বলে উল্লেখ করেন।  এতে আমার কোনও ভয় নেই,  আমি ফিরহাদ হাকিমের মতো ভিতু গোষ্ঠীর সদস্য নই।  আমি সিং পরিবারের সদস্য বলে বেহালার ১১৮ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি তারক সিং জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles