অভীক মিত্র : পরপর ধারাবাহিক সাফল্যে খেলাধূলায় রাজ্যের বুকে দাগ কাটছে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের চিনপাই উচ্চ বিদ্যালয় (উচ্চমাধ্যমিক) পড়ুয়ারা । চিনপাই উচ্চ বিদ্যালয়
(উচ্চমাধ্যমিক) দশম শ্রেনীর ছাত্র সেখ গোলাপ জেলা সিলেকশন ট্রায়াল অনূধ্ব-১৭ গ্রুপে নির্বাচিত হয়ে রাজ্যস্তরে প্রতিযোগিতায় যাওয়ার যোগ্যতা অর্জন করেছে । ১৯ সেপ্টেম্বর কোটাসুর উচ্চ বিদ্যালয় মাঠে বাছাই পর্ব হয়েছিল । চিনপাই গ্ৰামপঞ্চায়েতের বিশালপুর গ্ৰামের বাসিন্দা শেখ গোলাপ । ইন্টার ডিস্ট্রিক্ট খো খো প্রতিযোগিতার জেলার টিমে চিনপাই উচ্চ বিদ্যালয় (উচ্চমাধ্যমিক) দুই ছাত্রী সুযোগ পেয়েছে । চিনপাই উচ্চ বিদ্যালয় (উচ্চমাধ্যমিক) দশম শ্রেনীর ছাত্রী মধুমালা বাউরী ১৬ সেপ্টেম্বর সিউড়ি একনং ব্লকের কড়িধ্যা বিদ্যানিকেতনে আয়োজিত জেলা যোগাসন সিলেকশন ট্রায়াল অনূধ্ব-১৯ গ্রুপে ট্রেডিশনাল যোগা প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে রাজ্যস্তরে প্রতিযোগিতায় যাওয়ার যোগ্যতা অর্জন করেছে । দুবরাজপুর ব্লকের পিরিজপুর গ্ৰামে বাড়ী মনিমালার । রাজ্য অনূর্ধব-১৭ এবং অনূর্ধব-১৯ বালক ভলিবল দলে চিনপাই উচ্চ বিদ্যালয় (উচ্চমাধ্যমিক) চার ছাত্র সুযোগ পেয়েছে । বীরভূম জেলার অনূধ্ব-১৪ বালিকা আন্ত:জেলা বিদ্যালয় ফুটবল দলের ১৬জনের তালিকায় সুযোগ পেয়েছে চিনপাই উচ্চ বিদ্যালয় (উচ্চমাধ্যমিক) চার ছাত্রী । ইন্টার ডিস্ট্রিক্ট খো খো প্রতিযোগিতার জেলার টিমে চিনপাই উচ্চ বিদ্যালয় (উচ্চমাধ্যমিক) অষ্টম শ্রেনীর বৃষ্টি মুর্মু এবং সপ্তম শ্রেনীর শেফালী টুডু সুযোগ পেয়েছে । ইন্টার ডিস্ট্রিক্ট খো খো প্রতিযোগিতা কবে কোথায় হবে এখনো জানা যায় নি বলে বিদ্যালয়সূত্রে জানা গিয়েছে । ১৬ সেপ্টেম্বর রামপুরহাট একনং ব্লকের বড়শাল উচ্চ বিদ্যালয় মাঠে বাছাই পর্ব হয়েছিল । রাজ্য অনূর্ধব-১৭ এবং অনূর্ধব-১৯ বালক ভলিবল দলে চিনপাই উচ্চ বিদ্যালয় (উচ্চমাধ্যমিক) চার ছাত্র সুযোগ পেয়েছে । রাজ্য অনূর্ধব-১৯ বালক ভলিবল দলে একাদশ শ্রেনীর শেখ আক্তার ও রাজ্য অনূর্ধব-১৭ বালক ভলিবল দলে দশম শ্রেনীর শেখ নাসিবুল,শেখ গোলাপ এবং নবম শ্রেনীর সৈয়দ রেহান সুযোগ পেয়েছে । চিনপাই গ্ৰামপঞ্চায়েতের বিশালপুর গ্ৰামের শেখ আক্তার,শেখ নাসিবুল,শেখ গোলাপ এবং সৈয়দ রেহান । ১২ সেপ্টেম্বর সিউড়ি ডিএসএ মাঠে বাছাই পর্ব হয়েছিল ।
বীরভূম জেলার অনূধ্ব-১৪ বালিকা আন্ত:জেলা বিদ্যালয় ফুটবল দলের ১৬জনের তালিকায় সুযোগ পেয়েছে চিনপাই উচ্চ বিদ্যালয় (উচ্চমাধ্যমিক) চার ছাত্রী । চার ছাত্রী হলো – অষ্টম শ্রেনীর শেফালী টুডু এবং সপ্তম শ্রেনীর পদ্মানি টুডু,শ্রীতমা মুর্মু,মেঘনা ওরাং । চার ছাত্রীই চিনপাই উচ্চ বিদ্যালয়ের (উচ্চমাধ্যমিক) কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় (ছাত্রী নিবাস) আবাসিক ছাত্রী । বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের গোপালপুর খেজুরিয়া গ্ৰামে শেফালী টুডু ও মাজুরিয়া গ্ৰামে পদ্মানি টুডু,মহম্মদবাজার ব্লকের চরিচা রাসপুর গ্ৰামে মেঘনা ওরাং এবং পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নর্জা গ্ৰামে বাড়ী শ্রীতমা মুর্মুর । যদিও চার ছাত্রী পঞ্চম শ্রেণী থেকেই কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় (ছাত্রী নিবাস) আবাসিক ছাত্রী হিসাবে চিনপাই উচ্চ বিদ্যালয় (উচ্চমাধ্যমিক) পড়াশোনা করে । ৯ সেপ্টেম্বর সাঁইথিয়া জালিবাগান মাঠে বাছাই পর্ব হয়েছিল । শেফালী টুডু,পদ্মানি টুডু,শ্রীতমা মুর্মু এবং মেঘনা ওরাং বলে, “খুব ভালো লাগছে সুযোগ পেয়ে । আমরা পঞ্চম শ্রেণী থেকে চিনপাই উচ্চ বিদ্যালয়ের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় (ছাত্রী নিবাস) থেকে পড়াশোনা করি ।” ইন্টার ডিস্ট্রিক্ট খো খো প্রতিযোগিতার বীরভূম জেলার টিমে চিনপাই উচ্চ বিদ্যালয় (উচ্চমাধ্যমিক) দুই ছাত্রী সুযোগ পেয়েছে । সুযোগ পাওয়া দুই ছাত্রী – অষ্টম শ্রেনীর বৃষ্টি মুর্মু এবং সপ্তম শ্রেনীর শেফালী টুডু । ইন্টার ডিস্ট্রিক্ট খো খো প্রতিযোগিতা কবে কোথায় হবে এখনো জানা যায় নি বলে বিদ্যালয়সূত্রে জানা গিয়েছে । ১৬ সেপ্টেম্বর রামপুরহাট একনং ব্লকের বড়শাল উচ্চ বিদ্যালয় মাঠে বাছাই পর্ব হয়েছিল । চিনপাই উচ্চ বিদ্যালয় (উচ্চমাধ্যমিক) দশম শ্রেনীর ছাত্রী মধুমালা বাউরী ১৬ সেপ্টেম্বর সিউড়ি একনং ব্লকের কড়িধ্যা বিদ্যানিকেতনে আয়োজিত জেলা যোগাসন সিলেকশন ট্রায়াল অনূধ্ব-১৯ গ্রুপে ট্রেডিশনাল যোগা প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় যাওয়ার যোগ্যতা অর্জন করেছে । বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত মুখ্যাজী বলেন, “ক্রীড়াক্ষেত্রে পরপর ধারাবাহিক সাফল্য খুব আনন্দের খবর । আমাদের বিদ্যালয়ের দুই ক্রীড়া শিক্ষক – বিমলেন্দু সাহা এবং স্বরূপ মন্ডলের তত্ত্বাবধানে কোচিং চলে ।”



