সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী : গ্রামীণ চিকিৎসকদের (IHCP)বর্তমান সমস্যা ও বাসন্তী ব্লকের সরকারি স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের দাবিতে বৃহষ্পতিবার বাসন্তী ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ (BMOH)-কে ১৬ দফা দাবী সম্মিলিত স্মারকলিপি দিলেন প্রগ্রেসিভ মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (PMPAI)।
বাসন্তী ব্লক সংগঠনের তরফে জানানো হয়েছে, বর্তমানে ওষুধ বিক্রয় এবং চেম্বারে প্রয়োজনীয় ওষুধ রাখা ও ব্যবহার নিয়ে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সতর্কতা ও বিভিন্ন নির্দেশনার কারণে বাসন্তী ব্লকের গ্রামীণ চিকিৎসকদের মধ্যে ভয়, উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান ও গুরুতর রোগীকে যথাসময়ে রেফার করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে।
উল্লেখ্য,গ্রামীণ চিকিৎসকদের ভয় ও অনিশ্চয়তা দূর করে আইনসম্মত কাজের পরিবেশ নিশ্চিত করা।চেম্বারে ওষুধ রাখা ও ব্যবহারের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়ে লিখিত নির্দেশিকা প্রদান। কাজের পরিধি, দায়িত্ব ও জবাবদিহিতা সুস্পষ্টভাবে নির্ধারণ।গুরুতর ও ঝুঁকিপূর্ণ রোগী দ্রুত চিহ্নিত করে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর জন্য কার্যকর রেফারেল ব্যবস্থা।গ্রামীণ চিকিৎসক ও ব্লক স্বাস্থ্য প্রশাসনের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়।গ্রামীণ চিকিৎসকদের সরকারিভাবে নথিভুক্তিকরণ।বিজ্ঞানভিত্তিক সিলেবাস অনুযায়ী যোগ্য চিকিৎসকদের মাধ্যমে প্রশিক্ষণ ও সরকারি শংসাপত্র প্রদান।প্রশিক্ষণপ্রাপ্ত গ্রামীণ চিকিৎসকদের স্বাস্থ্যকর্মী হিসেবে সরকারি স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে যুক্ত করা।হাসপাতালে আয়োজিত প্রশিক্ষণে গ্রামীণ চিকিৎসকদের অংশগ্রহণের সুযোগ।হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ। জরুরি পরিষেবা ও ২৪ ঘণ্টার রেফারেল ব্যবস্থা শক্তিশালী করা। ল্যাবরেটরি, ECG, X-ray, USG পরিষেবা উন্নত করা।অত্যাবশ্যকীয় ওষুধ ও চিকিৎসা-সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ। প্রত্যন্ত এলাকার জন্য অ্যাম্বুলেন্স ও দ্রুত রেফারেল ব্যবস্থা কার্যকর করা।ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মাতৃ ও শিশুসেবা বিষয়ে নিয়মিত স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি।রোগীদের অভিযোগের দ্রুত সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা চালু।
বিষয়গুলি মানবিক ও বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। না হলে অন্যথা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।



