সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং : ১০০ টাকার নোট ছেঁড়া কে কেন্দ্র করে এক দম্পতিতে কে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত দম্পতি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে ক্যানিংয়ের তালদি পঞ্চায়েতের আঁধলা মাকালতলার বাসিন্দা বাবুর আলি গাজি। বুধবার রাতে প্রতিবেশী জয়ন্ত দাসের সাথে আড্ডা দিচ্ছিলেন। সেই সময় একটি ১০০ টাকার নোট নিয়ে দুজনের মধ্যে টানাটানি হয়। নোট টি ছিঁড়ে যায়। নোট ছিঁড়ে গেলেও কোন কথাই বলেননি জয়ন্ত। অভিযোগ নোট ছেঁড়া নিয়ে প্রতিবেশী গড়ুর দাস ও ধনু দাস বচসা শুরু করে বাবুর আলির সাথে। অভিযোগ বচসার সময় আচমকা মারধর করতে থাকে। এমন কি স্বামীকে মারধরের হাত থেকে উদ্ধার করতে এগিয়ে গেলে বাবুর আলির স্ত্রী রজিনা কে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আরো অভিযোগ দম্পতিকে মারধর করার পাশাপাশি চোখে মুখে আঁচড় দেয় বলে অভিযোগ। স্থানীয়রা জখম দম্পতিকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। জখম দম্পতির দাবী,যার নোট ছিঁড়ে গিয়েছে তিনি কিছু বলেননি। অথচ ধনু ও গড়ুর দাস আমাদের কে বেধড়ক মারধর করে। ঘটনার বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করবো।



