Wednesday, October 14, 2026
spot_img

শারদোৎসবে যানজটমুক্ত সাগরের লক্ষ্যে প্রশাসনের মেগা বৈঠক: টোটো ও অটো চলাচলে জারি একাধিক কড়া নিয়ম বিধি

সৌরভ নস্কর, গঙ্গাসাগর : ​শারদীয়া দুর্গাপূজার দিনগুলিতে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের যাতায়াত মসৃণ রাখতে এবং উৎসবের দিনগুলিতে যানজট এড়াতে বিশেষ পদক্ষেপ নিল সাগর ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন। পুজোর সময় রাস্তায় ভিড় বাড়ার সাথে সাথে টোটো এবং অটো চলাচলের কারণে যানজট সৃষ্টি হয়, যার ফলে দর্শনার্থী ও সাধারণ মানুষকে চরম নাকাল হতে হয়। এই ভোগান্তি দূর করতে সাগর ব্লক কার্যালয়ে টোটো ও অটো চালকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও বিশেষ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন সাগর ব্লকের বিডিও অনন্ত কুমার গোস্বামী, সিআই, সাগর থানার ওসি অর্পণ নায়ক, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি পার্থ সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ একঝাঁক জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ​বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, উৎসবের মূল দিনগুলিতে অর্থাৎ সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত মেইন রোডে কোনো প্রকার টোটো বা অটো উঠতে পারবে না। এই নির্দিষ্ট সময়সীমা অত্যন্ত কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ​দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে রুটেও আনা হয়েছে পরিবর্তন: কচুবেড়িয়া থেকে যাত্রী নিয়ে আসা টোটো ও অটোগুলি কেবল মন্দিরতলা বাজারের আগে পর্যন্ত যেতে পারবে।
মন্দিরতলা বাজারের পর থেকে হরিণবাড়ি পর্যন্ত বাকি অংশের জন্য আলাদা পার্ট করে টোটো ও অটো চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, যাতে এক জায়গায় অতিরিক্ত গাড়ির ভিড় জমে জট তৈরি না হয়। ​অতিরিক্ত যাত্রী পরিবহনের ফলে ঘটা দুর্ঘটনা রুখতে এবং শৃঙ্খলা বজায় রাখতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কোনো অবস্থাতেই একটি টোটো বা অটোতে ৭ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। ​প্রশাসনের পক্ষ থেকে সমস্ত চালকদের পুজোর দিনগুলিতে পুলিশ ও ব্লক প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সাথে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, জারি করা এই নিয়মাবলী অমান্য করলে বা যাত্রী সুরক্ষায় ব্যাঘাত ঘটালে সংশ্লিষ্ট চালক ও যানবাহনের বিরুদ্ধে কড়া আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। ​বৈঠক শেষে উপস্থিত চালক সংগঠনের প্রতিনিধিরা প্রশাসনের সমস্ত নির্দেশ মেনে গাড়ি চালানো এবং দর্শনার্থীদের সেরা পরিষেবা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles