Wednesday, August 19, 2026
spot_img

হাওড়ার কয়েকটি নিচু এলাকায় এখনও জমে জল, দুর্ভোগ

সুমন আদক, হাওড়া: গভীর নিম্নচাপের জন্য একটানা অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া ও বালি পুরসভার বিস্তীর্ণ এলাকাও।মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হয়ে বৃষ্টি থেমেছে। কিন্তু মানুষের দুর্ভোগ কমেনি বলে অভিযোগ। মঙ্গলবার পর্যন্ত জল জমে রয়েছে বেশ কিছু রাস্তায়। নিচু জায়গায় সমস্যা দেখা দিয়েছে। বালিটিকুরি রামকৃষ্ণপল্লীতে প্রায় এক হাঁটু জল। ঘরের মধ্যে জল জমে রয়েছে।অনেকে ঘর তালা বন্ধ করে অন্যত্র চলে গিয়েছেন। স্কুল যেতে পারছে না পড়ুয়ারা। বেলুড়ে ইএসআই হাসপাতালের ভিতরে জল জমে রয়েছে। দুর্ভোগে পড়েছেন চিকিৎসক, নার্স, রোগী ও রোগীর আত্মীয়রা।পুরসভার পক্ষ থেকে অতিরিক্ত পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা চলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles