অভীক মিত্র : টানা বৃষ্টিতে বিপর্যস্ত বীরভূম জেলার সাধারণ জনজীবন । একাধিক কজওয়ে জলের তলায় ফাটল ধরেছে তিলপাড়া ব্যারেজে ফলে ব্যাহত যান চলাচল । হাঁটু জল পেরিয়ে নৌকায় করে পরীক্ষা দিতে যাচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আবার অন্যদিকে হাঁটু জলে হলো বিয়েও । চার আগস্ট থেকে বিদ্যালয়ে শুরু হয়েছে দ্বিতীয় ইউনিট টেস্ট । কুঁয়ে নদীর জল বেড়ে জলবন্দি লাভপুর ব্লকের কুরুন্নাহার গ্রামপঞ্চায়েতের শীতলগ্রাম । বন্যাদুর্গত ঠিবা গ্রামপঞ্চায়েতের এলাকা থেকে কুরুন্নাহার উচ্চ বিদ্যালয় এবং জামনার দুটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৌকায় চেপে পরীক্ষা দিতে আসে । প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনদিনের জন্য পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিদ্যালয়গুলোর কতৃপক্ষ । ভেঙ্গে গিয়েছে ছাউনি ত্রিপল টাঙিয়ে জমা জলের উপর সোমবার রান্না হয় লাভপুর ব্লকের ধ্রুববাটি অঙ্গনাওয়াড়ী কেন্দ্রে । কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন কঙ্কালীতলা মন্দির । সেই জল ডিঙিয়ে হাঁটু জলে দাঁড়িয়ে শ্রাবণ মাসের রবিবারে ইলামবাজারের প্রিয়তোষ রায় এবং শ্রাবণী সরকার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো । কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালীতলা মন্দির চত্বর জলের নিচে চলে যায় । হাঁটুজল দেখেও পিছিয়ে আসে নি বর কনে । বর ধুতি গুটিয়ে কনে শাড়ি সামলে জলে নেমে পড়ে সাত পাকে বাঁধা পড়তে । জলে দাঁড়িয়ে থেকে সেরে ফেলা হয় বিয়ের সমস্ত অনুষ্ঠান । মহাদেবের আশীর্বাদে সম্পূর্ণ হয় শুভ বিবাহ । এক কোমর জলে নেমে পার হয়ে যেতে হয় স্কুল কলেজ হাসপাতাল । এমনি বেহাল অবস্থা জেলার দুটি গ্রামপঞ্চায়েতর একটি গুরুত্বপূর্ণ রাস্তা । লাভপুর ব্লকের জামনা,ঠিবা গ্রামপঞ্চায়েতের ধ্রুববাটি গ্ৰাম থেকে চতুর্ভূজপুর যাওয়ার রাস্তা বছরের ৩ মাস জলমগ্ন থাকে ফলে এক হাঁটু ভর্তি জল জমা রাস্তায় কোমড়ে গামছা বেঁধে কাঁধে সাইকেল নিয়ে পড়ুয়াদের বিদ্যালয়ে যেতে হয় ধ্রুববাটি বসন্তকুমারি উচ্চবিদ্যালয়ে । গ্রামবাসীদের অভিযোগ, বহু বছর ধরে এখানে ব্রীজ করার জন্য দাবি এলাকার বাসিন্দাদের কিন্তু সেই ব্রীজ করার জন্য পিলার তৈরী হয়ে পড়ে রয়েছে বছরের পর বছর ধরে । সেই ব্রীজ আর তৈরি হয় নি । ফলে জামনা, চতুর্ভূজপুর,ফিংতোড়, জয়চন্দ্রপুর সহ অনেক গ্ৰামের পড়ুয়া থেকে গ্রামবাসীরা এই বর্ষার সময় চরম অসুবিধার সম্মূখীন হয় । ওই এলাকার বাসিন্দা তথা জেলা সিআইটিইউ নেতা দীপঙ্কর চক্রবর্তী বলেন, “এখানে ব্রীজের দাবি দীর্ঘদিনের । জেলা প্রশাসনের গাফিলতিতে নতুন ব্রিজ তৈরির কাজ আজও অসমাপ্ত ।” তিনি ওই ব্রীজ দ্রুত তৈরি করার দাবি জানান ।



