Friday, November 20, 2026
spot_img

স্কুলছাত্রীর উপর যৌন নির্যাতনের অভিযোগ, বাগনানে গ্রেপ্তার শিক্ষক

সুমন আদক, হাওড়া: হাওড়ার বাগনানে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ধৃত শুভাঞ্জন মণ্ডলের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে বাগনান থানার পুলিশ। অভিযোগ, গত কয়েকদিন ধরে স্কুলের একটি বন্ধ ঘরে নিয়ে গিয়ে ছাত্রীকে নির্যাতন করতেন তিনি। বিষয়টি কাউকে না জানানোর জন্য ছাত্রীকে চাপ দেওয়া হত বলেও অভিযোগ। গত বুধবার মেয়ের অস্বাভাবিক আচরণ দেখে পরিবারের সদস্যরা জানতে পারেন ঘটনার কথা। এরপর ক্ষুব্ধ এলাকাবাসীরা অভিযুক্ত শিক্ষককে ধরে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতে পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় শিক্ষককে। বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles