Saturday, July 25, 2026
spot_img

মেরামতের কাজের জন্য রবিবার ভোর ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, ওই সময়ে সেতুর উপর দিয়ে কোনও যান চলাচল করবে না। বিজ্ঞপ্তি জারি

সুমন আদক, হাওড়া: মেরামতের কাজের জন্য রবিবার ভোর ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, ওই সময়ে সেতুর উপর দিয়ে কোনও যান চলাচল করবে না। শুক্রবার দেওয়া হলো বিজ্ঞপ্তি। রবিবার ২৬ জুলাই ১২ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যাসাগর সেতুর স্বাস্থ্য পরীক্ষা এবং তার ও বেয়ারিং মেরামতের কাজ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে সেতুটির গুরুত্বপূর্ণ স্টে এবং হোল্ডিং ডাউন কেবল বদলানোর কাজও করা হবে। এই সমস্ত কারিগরি কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করার জন্যই রবিবার সকাল ৬টা থেকে সধ্যে ৬টা পর্যন্ত ১২ ঘন্টা সেতুতে যান চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানবাহন চালক ও সাধারণ মানুষকে এই সময়ে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে দৈনন্দিন যাতায়াতে কোনও বড় ধরণের সমস্যার মুখোমুখি হতে না হয়। বিকল্প রুট হিসেব ​এজেসি বোস রোডের দিক থেকে আসা পশ্চিমমুখী যান জিরুট আইল্যান্ড হয়ে গাড়িগুলোকে গ্রেড রোড, হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, যাতে তারা সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারে অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডাইনে ঘুরে কেপি রোড ধরতে পারে।
​কেপি রোড থেকে আসা পশ্চিমমুখী গাড়িগুলোকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে যাতে তারা সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ যেতে পারে। খিদিরপুর দিক থেকে সিজিআর রোড হয়ে আসা পূর্বমুখী গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁয়ে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে বলা হয়েছে। ওয়াই-পয়েন্ট হয়ে বিদ্যাসাগর সেতুতে উঠতে চাওয়া কেপি রোডের গাড়িগুলোকে ওয়াই-পয়েন্ট থেকে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে যাতে তারা কেপি রোড – রেড রোড হয়ে হাওড়া ব্রিজ যেতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles