Saturday, July 25, 2026
spot_img

ক্যানিং হাসপাতাল পাড়া দুর্গোৎসবের খুঁটি পুজো

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং : শুক্রবার উল্টো রথযাত্রার পূণ্যলগ্নে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল ক্যানিং হাসপাতাল পাড়া দুর্গোৎসবের পুজোর খুঁটি পুজো। শাস্ত্রীয় মতে পুজাপাঠ করা হয়।এবছর এই পুজো ৭৫ তম বর্ষে পদার্পণ করলো।এদিন হাসপাতাল পাড়া এলাকায় খুঁটি পুজো উপলক্ষে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন।বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সঞ্জয় নায়েক,শৈবাল লাহিড়ী,অসিত মন্ডল, পবিত্র পাত্র,ধনপতি নস্কর,শশাঙ্ক বেরা সহ অন্যান্যরা। 

হাসপাতাল পাড়া পুজো কমিটির অন্যতম কর্ণধার অর্ণব রায় জানিয়েছেন, ‘বাঙালীর বারো মাসে তেরো পার্বণের উল্লেখযোগ্য পার্বণ দুর্গোৎসব। আমাদের এই পুজো জেলার সেরার সেরা করে তুলতে আমরা বদ্ধ পরিকর।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles