Thursday, August 13, 2026
spot_img

ভাঙ্গছে চাঙড় আতঙ্কে বালিকা বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি: ছাদের শিলিং থেকে চ্যাঙড় খসে পড়ছে ফলে আতঙ্কের মধ্যে আছে বিদ্যালয়ের ছাত্রী,শিক্ষিকা থেকে অভিভাবকরা । প্রশাসন ও শিক্ষা দপ্তরে জানালেও কোনো উদ্যোগ নেই – এমনি অভিযোগ মল্লারপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা থেকে ছাত্রীদের । ১৯৬৪ সালে মল্লারপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল । বর্তমানে দোতলা ওই বিদ্যালয়ের ভবনের পাঁচটি শ্রেনীকক্ষের বেহালদশা । ফলে ওই পাঁচটি ঘর বন্ধ রাখা হয়েছে । একটি হল ঘরে চার পাঁচটি শ্রেনীর ছাত্রীদের এক সঙ্গে ক্লাস করতে হয় । ক্লাসের সেকশন চালু করা যায় না ফলে পঠনপাঠন শিকেয় উঠেছে । প্রধান শিক্ষিকা বর্নালী সাহা বলেন, “বিদ্যালয়টি ১৯৬৪ সালে নির্মিত । বর্তমানে উপরের পাঁচটি শ্রেনীকক্ষের ছাদ থেকে চ্যাঙ্গর খসে পড়ছে । আমরা চার পাঁচটি শ্রেনীর ছাত্রীদের একটি হলে ঘরে বসিয়ে ক্লাস করি । এতে পঠন পাঠনের খুব অসুবিধা হয় ।” এক শিক্ষিকা অভিযোগ করে জানান, “২০২২ সাল থেকে এই রকম পরিস্থিতি । আমরা বিধায়ক থেকে সাংসদ এমনকি শিক্ষা দপ্তরে নতুন ব্লিডিং-র জন্য আবেদন নিবেদন করেও কোন সুহারা হয় নি ।” ছাত্রীরা জানায়, “আমাদের খুব ভয় লাগে এই ক্লাস করতে । উপরের পাঁচটি ঘরের এই অবস্থা ।” অভিভাবকরা বলে, অতি সত্বর বিদ্যালয়টির ভবন সংস্কার কিংবা নতুন ভবন করতে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles