Saturday, March 7, 2026
spot_img

বোলপুরে শুরু হলো ঐতিহ্যবাহী খাদি মেলা, জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান

বিশাল দাস : বোলপুরের ঐতিহ্যবাহী ডাকবাংলো মাঠে রবিবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো খাদি মেলা। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত ও দূর-দূরান্ত থেকে আসা মানুষের ব্যাপক উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে মেলার উদ্বোধনী দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলাশাসক ধবল জৈন সহ জেলা প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক।
এই খাদি মেলার মাধ্যমে বীরভূম জেলা ও পার্শ্ববর্তী এলাকার খাদি শিল্প, হস্তশিল্প এবং ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত কারিগর ও শিল্পীরা তাঁদের নিজস্ব তৈরি পণ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। উদ্বোধনী মঞ্চ থেকে বক্তৃতা রাখতে গিয়ে অতিথিরা বলেন, ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলা এবং স্থানীয় উৎপাদন ও শিল্পকে আরও উৎসাহিত করার ক্ষেত্রে এই ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। তাঁদের আশা, এই মেলা জেলার শিল্প ও সংস্কৃতিকে নতুন দিশা দেখাবে এবং বহু মানুষের রোজগারের পথ প্রশস্ত করবে।
মেলা প্রাঙ্গণে ইতিমধ্যেই বসেছে একাধিক স্টল। সেখানে বিভিন্ন ধরনের খাদি পোশাক, নানাবিধ হস্তশিল্পের সামগ্রী, গ্রামীণ শিল্পের পণ্য ও স্থানীয় ঐতিহ্যবাহী জিনিসপত্র প্রদর্শন ও বিক্রি হচ্ছে। উদ্বোধনের দিন থেকেই সাধারণ মানুষের ভালো ভিড় লক্ষ্য করা গেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ধরে এই মেলা চলবে। পাশাপাশি মেলার সময়কালে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের আকর্ষণীয় আয়োজন থাকছে, যা দর্শনার্থীদের আরও বেশি আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles