সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহষ্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার প্রান্তিক ষ্টেশন ক্যানিংয়ে। মৃতের নাম অতুলকৃষ্ণ দাস(৭৫)। মৃতের বাড়ি বাসন্তী থানার অন্তর্গত চুনাখালির বগুলা খালি এলাকায়।
স্থানীয় ও রেল পুলিশ সুত্রের খবর, সোনারপুরের বাড়িতে যাবেন বলে বৃহষ্পতিবার সকালে বগুলাখালির বাড়ি থেকে একাই বেরিয়েছিলেন বৃদ্ধ অতুলকৃষ্ণ দাস। ক্যানিং ষ্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন, আচমকা অসুস্থবোধ করে প্লাটফর্মে শুয়ে পড়েন। যাত্রীরা দেখতে পেয়ে কর্তব্যরত আরপিএফ ও জিআরপিকে ঘটনার কথা জানায়। কর্তব্যরত রেলপুলিশ দ্রুততার সাথে বৃদ্ধকে উদ্ধার করে। চিকিসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি মৃত্যুর কোলে ঢোলে পড়েন বৃদ্ধ। চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। রেলপুলিশের তরফে ঘটনার কথা বৃদ্ধের পরিবার কে জানানো হয়েছে। খবর পেয়ে শোকে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।



