Saturday, September 12, 2026
spot_img

দুর্গাপুজোর মুখে উচ্ছেদের নোটিশ, নেতাজি মার্কেটে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের বিক্ষোভ

দুর্গাপুজোর মুখে উচ্ছেদের নোটিশ ঘিরে উত্তেজনা ছড়াল বোলপুরের নেতাজি মার্কেটে। ব্যবসায়ীদের অভিযোগ, গত ১০ সেপ্টেম্বর বীরভূম জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির পক্ষ থেকে প্রায় ২০০ জন ব্যবসায়ীকে সাত দিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আজ সমস্ত দোকান বন্ধ রেখে বিক্ষোভে শামিল হন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে নেতাজি মার্কেটে ব্যবসা করে তাঁরা পরিবার প্রতিপালন করছেন। আচমকা দোকান উচ্ছেদ করা হলে তাঁদের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে। বিশেষ করে দুর্গাপুজোর আগে এমন সিদ্ধান্তে পুজোর মরশুমের ব্যবসাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা তাঁদের।

বিক্ষোভ চলাকালীন কয়েকজন ব্যবসায়ীকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। তাঁদের দাবি, উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থা বা উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার মানবিক ও সুষ্ঠু সমাধানেরও আবেদন জানান তাঁরা।

উচ্ছেদের নোটিশকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা দ্রুত আলোচনার মাধ্যমে মেটানো হবে কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles