Thursday, August 27, 2026
spot_img

ডা. ভোলানাথ চক্রবর্তীর জন্মশতবর্ষে স্মরণ অনুষ্ঠান, হাওড়ায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা

সুমন আদক, হাওড়া: প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. ভোলানাথ চক্রবর্তীর জন্মশতবর্ষ উপলক্ষে বুধবার হাওড়ায় অনুষ্ঠিত হল বিশেষ স্মরণ অনুষ্ঠান। হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজ এবং হোমিও মেডিক্যাল ক্লাব, পশ্চিমবঙ্গের যৌথ উদ্যোগে হাওড়ার রামগোপাল মঞ্চে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথি ও চিকিৎসা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এই স্বাস্থ্য শিবিরে পরিষেবা দেন। বিকেল থেকে শুরু হয় ডা. ভোলানাথ চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজের কার্যকরী সভাপতি ডা. শঙ্কর সান্যাল। উদ্বোধন করেন অধ্যাপক ডা. মণিভূষণ বসু। হোমিওপ্যাথি ও চিকিৎসা ক্ষেত্রের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব ডা. ভোলানাথ চক্রবর্তীর চিকিৎসা ও সমাজসেবামূলক অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন অনুষ্ঠানে হোমিওপ্যাথির কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি হাওড়ার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে ডা. ভোলানাথ চক্রবর্তীর অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে তাঁর অনুগামী, গুণমুগ্ধ, আত্মীয়-স্বজন, বন্ধু ও পরিবারের সদস্যদের পাশাপাশি চিকিৎসা ও সংস্কৃতি জগতের বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজনে হোমিও মেডিক্যাল ক্লাবের সম্পাদক ডা. দেবীপ্রসাদ পাল, সভাপতি ডা. বিশ্বনাথ শী, সাংস্কৃতিক সম্পাদক ডা. মলয় কুমার দাস এবং হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজের সম্পাদক ডা. দেবব্রত মুখোপাধ্যায় ও যুগ্ম সম্পাদক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles