Saturday, August 29, 2026
spot_img

বিশ্ব হ্রদ দিবসে ডট ফাউন্ডেশনের উদ্যোগ, তিলা কাছিম অবমুক্ত করে পরিবেশ সচেতনতার বার্তা

সুমন আদক, হাওড়া: বিশ্ব হ্রদ দিবস উপলক্ষে পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ উদ্যোগ নিল ‘ডট ফাউন্ডেশন’। বৃহস্পতিবার, ২৭ আগস্ট, সংগঠনের পক্ষ থেকে হাওড়ার আমতা-২ ব্লকের খড়িয়প গ্রামে একটি তিলা কাছিমকে তার স্বাভাবিক জলজ পরিবেশে সফলভাবে অবমুক্ত করা হয়। একইসঙ্গে হ্রদ ও জলাশয় সংরক্ষণ এবং জলজ প্রাণীদের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডট ফাউন্ডেশনের সভাপতি দীপঙ্কর পোড়েল, সংগঠনের নতুন সদস্যা লিপি ঘোষ, বিশিষ্ট বন্যপ্রাণী উদ্ধারকারী কুন্তল মুখার্জি এবং ডটের মহিলা বন্যপ্রাণী উদ্ধারকারী রীমা মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তৃষাণ মাঝি, সরোজিৎ পাল, দিভিজা পাত্র এবং দুই খুদে সদস্য সৌহাদ্র পোড়েল ও পরাগ মুখার্জি। অনুষ্ঠানের শুরুতেই হ্রদ ও জলাশয়ের পরিবেশগত গুরুত্ব নিয়ে এদিন আলোচনা হয়। বন্যপ্রাণী উদ্ধারকারী কুন্তল মুখার্জি বলেন, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হ্রদ, পুকুর-সহ বিভিন্ন জলাশয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একইসঙ্গে জলাশয়কে স্বচ্ছ ও জীববৈচিত্র্যসমৃদ্ধ রাখতে কাছিমের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পরে লিপি ঘোষ ও তৃষাণ মাঝি হ্রদ সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। তাঁরা ডট ফাউন্ডেশনের পরিবেশবান্ধব এই উদ্যোগের প্রশংসা করেন এবং আগামী দিনেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ওপর জোর দেন। বিশ্ব হ্রদ দিবসের তাৎপর্যকে সামনে রেখে তিলা কাছিম অবমুক্তকরণ এবং পরিবেশ সচেতনতার এই উদ্যোগ স্থানীয়ভাবে ইতিবাচক বার্তা দিয়েছে। জলাশয় ও জলজ প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles