Friday, July 24, 2026
spot_img

জন্ম-মৃত্যু শংসাপত্রে দুর্নীতি ইস্যুতে রাজ্যজুড়েই তল্লাশি, হাওড়া পুরসভাতেও পুলিশি অভিযান

সুমন আদক, হাওড়া: টাকার বিনিময়ে সার্টিফিকেট দেওয়া হয়েছে এমন অভিযোগে জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে রাজ্যজুড়ে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। শংসাপত্র নিয়ে দুর্নীতি খুঁজতে বৃহস্পতিবার রাজ্যজুড়ে অভিযান শুরু হয়েছে। বিভিন্ন পুরসভা এবং পঞ্চায়েত অফিসে গিয়েও জন্ম-মৃত্যুর রেজিস্টার খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। এই অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত থেকে শুরু করে কর্পোরেশনগুলিতে চলছে তল্লাশি। বুধবার হাওড়া পুরসভাতেও পুলিশ তল্লাশি শুরু করে। হাওড়া কর্পোরেশনের স্বাস্থ্যবিভাগে জন্ম-মৃত্যু শংসাপত্রের ফাইল আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। বিধায়ক রুদ্রনীল ঘোষ এদিন হাওড়া পুরসভায় বলেন, জন্ম-মৃত্যুর শংসাপত্র থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি করা রয়েছে। সেগুলো প্রশাসনের কাছে আসবে। শংসাপত্র নিয়ে যে দুর্নীতি হয়েছে সেগুলো জনসমক্ষে আনা হবে। উল্লেখ্য, পুরসভা এবং পঞ্চায়েতগুলিতে টাকার বিনিময়ে সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, পঞ্চায়েত এবং পুরসভার পক্ষ থেকে প্রচুর টাকার বিনিময়ে এই শংসাপত্র দেওয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধনের পর অনেকেই তড়িঘড়ি জন্ম-মৃত্যুর কাগজ চাইছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অফিসার ও দালাল টাকা নিয়ে ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের তরফে জানানো হয়েছে সমস্ত রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। কোথায় ফাইল আটকে আছে, কারা টাকা নিয়েছে, সেই তালিকা তৈরি হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, জন্ম-মৃত্যুর শংসাপত্র নিয়ে বিস্তর গরমিলের প্রমাণ মিলেছে। বিশেষ করে জাল শংসাপত্রের প্রমাণ মিলেছে এসআইআরের সময়। রাজ্যজুড়ে তারই তদন্ত শুরু হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles