Thursday, August 6, 2026
spot_img

চম্পাহাটি ১নং স্টেশনে প্ল্যাটফর্মে ওঠার মুখে দুপাশে সব্জির দোকান বসিয়ে জবর দখল বাইক , সাইকেলের দাপটে বিপাকে নিত্যযাত্রীরা

পার্থ কুশারী , চম্পাহাটি, দক্ষিণ চব্বিশ পরগনা: চম্পাহাটি ১ নং স্টেশনের প্ল্যাটফর্মে ওঠার মূল প্রবেশদ্বারে প্রতিদিন নিয়ম ভেঙে রমরমিয়ে চলছে সব্জির দোকান বসিয়ে ,অবৈধ বাইক , সাইকেল পার্কিং। এর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ রেখাত্রীরা।যাত্রীদের অভিযোগ , পুরো বিষয়টি দেখেও সম্পূর্ণ নীরব ও নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে রেল প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায় , প্রতিদিন সকাল থেকেই স্টেশনে ১নং প্ল্যাটফর্মে ওঠার মুখে সার দিয়ে দাঁড়িয়ে থাকছে শয়ে শয়ে মোটরবাইক , সাইকেল। প্ল্যাটফর্মে ঢোকা এবং বেরোনোর পথটি কার্যত এই যত্রতত্র পার্কিংয়ের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে। অফিস টাইমে বা ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। ট্রেন ধরার তাড়াহুড়োয় যাতায়াত করতে গিয়ে প্রতিদিন যাত্রীদের ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি ও দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বয়স্ক মানুষ শিশু এবং প্রসূতি নারীদের প্ল্যাটফর্মে উঠতে কাল ঘাম ছুটছে। যাত্রীদের ক্ষোভ , রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী ( RPF) এবং স্টেশন কর্তৃপক্ষ প্রতিদিন এই চত্বর দিয়ে যাতায়াত করলেও এই অবৈধ পার্কিং সরানোর বা আইনানুগ ব্যবস্থা নেওয়ার কোনো সদিচ্ছা তাদের মধ্যে দেখা যাচ্ছে না। রেল প্রশাসনের এই রহস্যজনক নিরবতা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ উপড়ে দিয়েছেন নিত্যযাত্রীরা। অবিলম্বে এই অবৈধ পার্কিং হটিয়ে যাত্রীদের যাতায়াতের পথ মসৃণ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles