দীপংকর মান্না :গত ১৪ সেপ্টেম্বর হাওড়া আমতার শিবেরহানা থেকে উদ্ধার হয় ২টি পূর্ণ বয়স্ক কচ্ছপ । এখানকার এক স্থানীয় ক্লাব কচ্ছপ দুটিকে উদ্ধার করে নিকটবর্তী চন্দ্রপুর পুলিশ ফাঁড়িতে জমা করেন। পুলিশ ফাঁড়ি থেকে খবর দেওয়া হয় পরিবেশ সংগঠন গ্রীন চেন মুভমেন্ট- এর পরিচালক প্রদীপ রঞ্জন রীত কে। তিনি বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন।বনদপ্তরের কর্মীদের হাতে কচ্ছপ দুটিকে তুলে দেওয়া হয় পুনর্বাসনের জন্য।প্রদীপ বাবু বলেন ,” কচ্ছপ ২টি হল তিল কাছিম প্রজাতির। এদের সংখ্যা এখন খুব কমে গেছে।এদের মারা,খাওয়া বা কেনাবেচা করা নিষিদ্ধ।কচ্ছপ জীববৈচিত্রের গুরুত্বপূর্ণ উপাদান। পচাগলা আবর্জনা খেয়ে এরা জলজ পরিবেশকে শুদ্ধ রাখেন। তাই পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে কচ্ছপ বাঁচিয়ে রাখা দরকার।



