Thursday, August 27, 2026
spot_img

গঙ্গাসাগরের মাংসের দোকান থেকে মানুষের মাথার খুলি উদ্ধার, তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সৌরভ নস্কর, গঙ্গাসাগর : ​বুধবার সকালে গঙ্গাসাগর এলাকার কৃষ্ণনগর বাজারে একটি মাংসের দোকান থেকে মানুষের মাথার খুলি উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন রহস্য ঘনীভূত হয়েছে, তেমনই অন্যদিকে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র গুঞ্জন। ​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে কৃষ্ণনগর বাজারের বাসিন্দা শত্রুগণ দাস ওই এলাকারই আইয়ুব আলী শেখের মাংসের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় দোকানদার আইয়ুব আলী তাঁকে একটি ব্যাগ হাতে দেন। শত্রুগণবাবু প্রথমে ভেবেছিলেন, পাশের বাড়ির কেউ হয়তো মাংস কিনে তা পৌঁছে দেওয়ার জন্য ব্যাগটি দিয়েছেন। ​কিন্তু ব্যাগটি খুলেই তাঁর চোখ কপালে ওঠে। তিনি দেখতে পান ব্যাগের ভেতরে মানুষের একটি মাথার খুলি রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে ব্যাগটি ফেলে দেন અને লোকজনকে ডাকতে শুরু করেন। মুহূর্তের মধ্যে জনতা জমায়েত হয়ে যায় এবং এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ​খবর পেয়ে স্থানীয়রা দোকানদারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তাঁর এক নাবালক ছেলে নাকি খালের ধারে মাছ ধরতে গিয়ে ওই খুলিটি পেয়েছিল। তবে এই দাবি ঘিরে একাধিক জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে: ​নাবালক ছেলে যদি খালের ধারে খুলি পেয়েই থাকে, তবে আশপাশের অন্য কেউ তা কেন জানতে পারল না? ​খালের ধারে পাওয়া একটি মাথার খুলি ওই ব্যক্তি নিজের মাংসের দোকানে নিয়ে এলেন কেন? ​এর নেপথ্যে কি কোনো অপরাধমূলক রহস্য বা অন্য কোনো ঘটনা লুকিয়ে রয়েছে? ​​ঘটনার খবর পাওয়া মাত্রই সাগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ মানুষের ওই মাথার খুলিটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠিয়েছে এবং পুরো ঘটনার নেপথ্যে প্রকৃত সত্য কী রয়েছে, তার তদন্ত শুরু করেছে। ​এদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, অভিযুক্ত মাংসের দোকানদার এলাকায় স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। ভোটের আগে তিনি অনেককে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ভোটের প্রাক্কালে ঠিক এমন একটি মাংসের দোকান থেকে মানুষের মাথার খুলি উদ্ধারের ঘটনায় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে।
​তদন্তের স্বার্থে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই খুলিটির আসল রহস্য উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles