Tuesday, August 25, 2026
spot_img

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না ঢোকায় পঞ্চায়েত সচিবকে মারধরের অভিযোগ, গ্রেফতার ২ বিজেপি কর্মী

সুভাষ চন্দ্র দাশ, গোসাবা : দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের বালি ১ নম্বর বালি গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সচিবকে বেধড়ক মারধরের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অভিযোগ,অন্নপূর্ণার  টাকা অ্যাকাউন্টে না ঢোকায়  বালি গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক হাজার মহিলা শুক্রবার বিক্ষোভ দেখায়।অভিযোগ সেই সময় অতর্কিতে পঞ্চায়েতের সচিব দিবাকর কুণ্ডুকে মারধর করা হয় বলে অভিযোগ।

দিবাকর কুণ্ডুর বাড়ি উত্তর ২৪ পরগনার ভাটপাড়া থানা এলাকায়। ঘটনার পর তিনি গোসাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে  ইতিমধ্যেই মনোরঞ্জন রঞ্জিত ও দিলীপ মন্ডল নামে দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা বিজেপি কর্মী বলে জানা গিয়েছে।রবিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়।

অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তবে মারধরের ঘটনায় ঠিক কী কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল এবং বাকি অভিযুক্তদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles