Tuesday, August 18, 2026
spot_img

ডায়মন্ড হারবারে জাতীয় সড়কের পাশে হুগলি নদীর বাঁধে ধস, নদীতে ভেঙে পড়ল ১০০ মিটারের বেশি অংশ

ডায়মন্ড হারবার : একটানা বৃষ্টির জেরে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতিতে ডায়মন্ড হারবারে হুগলি নদীর বাঁধে বড়সড় ধস। জাতীয় সড়কের পাশে নদী সংলগ্ন বাঁধের ১০০ মিটারেরও বেশি অংশ ভেঙে পড়ে নদীগর্ভে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে যাওয়াতেই বাঁধের বিস্তীর্ণ অংশে ধস নেমেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। জাতীয় সড়কের পাড় বরাবর বাঁধের একাংশ ভেঙে পড়ায় পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। বাঁধের আরও কোনও অংশে ধস নামার আশঙ্কা রয়েছে কি না, তা নিয়েও নজরদারি শুরু হয়েছে।
একটানা বৃষ্টির কারণে নদীর জলস্তর ও বাঁধের পরিস্থিতির উপর প্রশাসনের তরফে বিশেষ নজর রাখা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles