সুমন আদক, হাওড়া: পীরপাঞ্জল পর্বতশ্রেণীর ১৭,২২৪ ফুট উঁচু পর্বতশৃঙ্গ ‘মাউন্ট শ্রীতিধর’ জয় করলেন হাওড়ার সালকিয়ার যুবক। উত্তর হাওড়ার সালকিয়ার ৩১ বছরের যুবক আকাশ দাস সম্প্রতি গত ১৫ জুন পীরপাঞ্জল পর্বতশ্রেণীর ১৭,২২৪ ফুট উঁচু পর্বতশৃঙ্গ ‘মাউন্ট শ্রীতিধর’ জয় করে অনন্য কীর্তি স্থাপন করেছেন। তিনি সেখানে দেশের জাতীয় পতাকা সহ তাঁর সালকিয়া হিন্দু স্কুলের পতাকা হাতে অভিযান সফল করেন। অভিযানের নেতৃত্ব দেন তেনজিং নোরগে পুরস্কার জয়ী বসন্ত সিংহ রায়। তিনজন শেরপার সহযোগিতা পান। আকাশ এভারেস্ট জয়ী রুম্পা দাসের কাছে প্রশিক্ষণ নেন। মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর থেকে প্রথম পর্বতারোহী কোর্স করেন তিনি। তাঁর এই কৃতিত্ব বাংলা তথা জেলার মুখ উজ্জ্বল করেছে।



