সুমন আদক, হাওড়া: মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আইনজীবী ইমতিয়াজ আহমেদ সোমবার সকালে মধ্য হাওড়ার ২৪নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় ভোটের প্রচার করেন। পায়ে হেঁটে অলি-গলি ঘুরে মানুষের সঙ্গে জনসংযোগ করেন প্রার্থী। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। বাম প্রার্থীর প্রচারে এদিন বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। জয়নারায়ণ বাবু ও আনন্দ দত্ত লেন, ধরণীধর মল্লিক লেন, কালী কুন্ডু লেন, হেম চক্রবর্তী লেন সহ আরও বিভিন্ন এলাকায় এদিন সকালে ভোটের প্রচার করেন ইমতিয়াজ আহমেদ।



