নিজস্ব প্রতিনিধি,সিউড়ি –
রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘ (আরএসএস)-র ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশ্ব শান্তি রক্ষা ও হিন্দুদের একত্রিত করার জন্য ২৫ জানুয়ারি রবিবার বীরভূম জেলার বিভিন্নস্থানে চলছে হিন্দু সম্মেলন। সাঁইথিয়া বিবেকানন্দ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের হোস্টেলের মাঠে অনুষ্ঠিত হলো বিরাট হিন্দু সম্মেলন। সাধু সন্তদের নিয়ে প্রথমে বর্নাঢ্য পদযাত্রা করা হয়। বোলপুর রেল ময়দানে হয় হিন্দু সম্মেলন। শিবাজী মন্ডল,সৌরীশ মুখ্যাজী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দুবরাজপুর ব্লকের চিনপাই মনসাতলা এলাকায় হয় হিন্দু সম্মেলন। প্রথমে খোল করতাল সহযোগে গ্রাম পরিক্রমা করা হয় । গীতা পাঠ করা হয়। দুপুরে আগত ভক্তদের খিচুড়ি খাওয়ানো হয়। রামপুরহাটে হয় হিন্দু সম্মেলন।



