Saturday, March 7, 2026
spot_img

ভোটার তালিকায় কোপ মারার চক্রান্ত! গঙ্গাসাগরের মাটি থেকে কেন্দ্রকে হুঙ্কার তৃণমূলের

সৌরভ নস্কর, গঙ্গাসাগর : ​কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনের নামে কারচুপির অভিযোগ তুলে এবার সরব হলো ঘাসফুল শিবির। আজ বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কৃষ্ণনগর গান্ধী স্মৃতি সংঘ ময়দানে এক বিশাল প্রতিবাদী জনসভার আয়োজন করা হয়। সাগর বিধানসভা কেন্দ্রের প্রায় ১৭ হাজার ভোটারের কাছে নোটিস আসার প্রতিবাদে আয়োজিত এই জনসভাটি কার্যত এক বিশাল রাজনৈতিক সমাবেশে রূপ নেয়।
​এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব। ​সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান জয়প্রকাশ মজুমদার। ১৭ হাজার ভোটারের কাছে নোটিস পাঠানোর ঘটনাকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে উল্লেখ করে তিনি উপস্থিত জনতাকে আশ্বস্ত করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন: ​”একটাও ভোট কাটতে দেব না। প্রত্যেকের নাম তালিকায় থাকবে। কারোর নাম বাদ যাবে না—এই দায়িত্ব আমাদের। ​বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা ও সাংসদ বাপি হালদারও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন। তৃণমূল নেতৃত্বের দাবি, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার যেকোনো চেষ্টাকে মাঠের লড়াইয়ে প্রতিহত করা হবে। সাধারণ ভোটারদের মনে সাহস জোগাতে এবং আইনি ও রাজনৈতিকভাবে এই পরিস্থিতির মোকাবিলা করতেই এই সভার ডাক দেওয়া হয়েছিল।
​গঙ্গাসাগরের এই জনসভা থেকে দেওয়া জয়প্রকাশ মজুমদারের ‘গ্যারান্টি’ আগামী দিনে ওই এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles