Thursday, July 16, 2026
spot_img

১০৬ বছরে পদার্পণ বামনখালির ঐতিহ্যবাহী রথযাত্রার: নতুন সাজে সেজে উঠছে রথ

সৌরভ নস্কর, গঙ্গাসাগর : ​দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের বামনখালিতে শুরু হয়েছে রথযাত্রার সাজ সাজ রব। ১৯২০ সালে যে রথযাত্রার সূচনা হয়েছিল, এবার তা ১০৬ বছরে পা দিল। শতাব্দী প্রাচীন এই উৎসব আজও এলাকার মানুষের ভক্তি, বিশ্বাস এবং ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। ​বর্তমানে রথের সংস্কার ও রঙের কাজ প্রায় শেষ পর্যায়ে। নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে ঐতিহ্যবাহী এই রথটিকে। কাঠের খুঁটিনাটি মেরামতির পাশাপাশি চলছে শেষ মুহূর্তের ঘষামাজা। স্থানীয়দের কথায়, সময়ের সঙ্গে রথের সাজসজ্জা বদলালেও এর মাহাত্ম্য বিন্দুমাত্র কমেনি। ​বামনখালির রথযাত্রাকে ঘিরে রয়েছে এক অলৌকিক জনশ্রুতি। প্রবীণদের দাবি, একবার রথ চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। হাজার চেষ্টা করেও রথ সরানো যায়নি। পরে পুরোহিত স্বপ্নাদেশ পেয়ে জানতে পারেন অঘটনের কথা। এরপর পুরোহিত সেই ভুল সংশোধন করতেই অলৌকিকভাবে রথ সচল হয়—এই ঘটনা আজও স্থানীয়দের মনে গভীর ভক্তি জাগিয়ে তোলে। ​উৎসবকে কেন্দ্র করে এলাকায় এখন ব্যাপক উৎসাহ। নতুন সাজে সজ্জিত রথ দেখার জন্য মুখিয়ে আছেন আপামর বাঙালি। রথের দিন হাজার হাজার ভক্তের সমাগমে বামনখালি আবারও উৎসবের রঙে মেতে উঠবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles