সুমন আদক, হাওড়া: বিধায়ক রুদ্রনীল ঘোষের উদ্যোগে সোমবার শিবপুরের স্বাস্থ্য কেন্দ্রগুলির হালহকিকত নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় হাওড়ার কোনা জগদীশপুর স্বাস্থ্যকেন্দ্রে। এদিন রুদ্রনীল বাবু জেলার স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্যের অন্যান্য অধিকর্তার সঙ্গে এক বিশেষ বৈঠক করেন। আগামী দিনে কিভাবে স্বাস্থ্য কেন্দ্রগুলিকে আরও ঢেলে সাজানো যায় এবং উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে কথা বলেন রুদ্রনীল ঘোষ।
