Home Uncategorized বাঁকুড়া বিধানসভার পুনঃনির্বাচিত বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা কে সম্বর্ধনা জানালেন, ‘নবপল্লী...

বাঁকুড়া বিধানসভার পুনঃনির্বাচিত বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা কে সম্বর্ধনা জানালেন, ‘নবপল্লী ইয়াং ক্যারাটে সেন্টার’ (NYKC) এর ছাত্র ছাত্রী, অভিভাবক ও প্রশিক্ষকেরা।

0

তিন দশকেরও বেশি সময় ধরে সুস্থ সমাজ ও আত্মরক্ষার পাঠ দিয়ে আসা ‘নবপল্লী ইয়াং ক্যারাটে সেন্টার’ (NYKC) ।

বাঁকুড়ার ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র , সম্প্রতি তাদের ৩৫ বছর বর্ষ পূর্তি অনুষ্ঠান করেছিলেন, তাতে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের এই দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাক্তন ছাত্র-ছাত্রী অভিভাবক ও বর্তমান ছাত্র-ছাত্রী ও প্রশিক্ষকরা।
এই দিন অনারম্বর এই অনুষ্ঠানে ক্যারাটে ছাত্র-ছাত্রীদের মধ্যে এসে, বিধায়ক নীলাদ্রি শেখর দানা আবেগাপ্লুত হয়ে পড়েন। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, এই মাঠ তাঁকে অনেক কিছু দিয়েছে। একটা সময় তিনি খেলাধুলার সঙ্গে নিবিড় ভাবে যুক্ত ছিলেন।
বহু প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তে সফল হয়ে ফিরেছেন। ফলে তৎকালীন সময়ে ক্রীড়াবিদ হিসেবে তিন তিনবার চাকরির সুযোগ তিনি পেয়েছেন। যেকোনোই কারণেই হোক সেই চাকরিগুলি তার করা হয়নি। তাই আজ তিনি রাজনীতির মাধ্যমে সমাজসেবায় মেতেছেন। তিনি জানান সব মা বাবাই চায় আমার সন্তান ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক কিন্তু তার আগে ভালো মানুষ হোক। তাই সব দেবতার চেয়ে বড় দেবতা মা এবং বাবা তাদের আদেশ নির্দেশ পালন করলে জীবনে সফলতা আসবেই। ৩৫ বছরের বেশি সময় ধরে এত ছাত্র-ছাত্রীকে ক্যারাটে প্রশিক্ষণে প্রশিক্ষিত করার জন্য সংস্থার কর্ণধার প্রশিক্ষক সৌমেন ব্যানার্জি সহ তার সহযোগীদের ধন্যবাদ জানান।
বিধায়কের কথামতো বিশিষ্ট ক্রীড়াবিদদের জন্য চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণ এবং খেলোয়ারদের দেশের বিভিন্ন প্রান্তের, প্রতিযোগিতায় অংশগ্রহণের যাতায়াতের জন্য, রেলের ৫০% ছাড় ছিল। যা এই মুহূর্তে নেই । তা পুনরায় চালু করার কথা জানালে, বিধায়ক নীলাদ্রি শেখর দানা জানান, বিষয়টি তিনি বিষয় দুটি রাজ্য সরকার তথা প্রশাসনের কাছে তুলে ধরবেন।
বাঁকুড়ায় খেলাধুলার সঙ্গে যুক্ত এই ধরনের সংস্থাগুলির পাশে তিনি থাকবেন বলে আশ্বাস দেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version