Monday, July 6, 2026
spot_img

রসপুরে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন

অসীম কুমার মিত্র : ৬ জুলাই পশ্চিমবঙ্গের গর্ব ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হল হাওড়ার আমতার রসপুর পিপলস্ লাইব্রেরীতে। বন্দে মাতরাম সংগীতের মাধ্যমে এদিন সকালে কর্মসূচীর সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থাগারিক জয়ন্ত বন্দোপাধ্যায়, গ্রন্থাগারপ্রেমী ও পাঠক জলধর বাগ, অসীম মিত্র, অতনু মন্ডল, স্নিগ্ধা দাস, নরেন্দ্রনাথ দেয়াশী, মুস্তাক আলি মন্ডল, লক্ষণ মান্না, অনিমেষ পাল কবি ও সাহিত্যিক অসীত হাজরা, সিরাজ খাঁ, ম্যানসূর খাঁ, সুরজিৎ মন্ডল, প্রমুখ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত গুণীজনেরা এবং বহু ছাত্রছাত্রী ও কচিকাঁচার দল। শ্যামাপ্রসাদের এর জীবনাদর্শ, দেশপ্রেম ,শিক্ষাচিন্তা ও জাতি গঠনের তাঁর অসমান্য অবদানের কথা তুলে ধরেন উপস্থিত বিশিষ্টজনেরা। উল্লেখ্য, ইতিপূর্বে পিপলস্ লাইব্রেরীর নিখুঁত পরিচালনায় গত ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ এবং ২১ জুন ‘আন্তর্জাতিক যোগা দিবস’ ছাড়াও ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পক্ষ -এর বিভিন্ন অনুষ্ঠানগুলিও অত্যন্ত সফলভাবে রূপায়িত হয়। বিস্মৃতির অতল গহ্বর থেকে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে উদ্ধার এবং তাকে যথাযথ সম্মান প্রদর্শনের সুযোগ পেয়ে যার পর নাই আপ্লুত এলাকাবাসী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles