Thursday, August 6, 2026
spot_img

বেহাল ভগ্নাদশায় রাস্তা

নিজস্ব প্রতিনিধি : বর্ষা পড়তেই বীরভূম জেলার বিভিন্ন রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে । চিনপাই গ্রামপঞ্চায়েতের চিনপাই ব্যাঙ্ক মোড় থেকে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জলাধার হয়ে রাজনগর যাবার রাস্তার বেহাল দশা । এলাকার মানুষের অভিযোগ, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের নীল নির্জন জলাধার যাওয়ার প্রধান রাস্তাটি বর্তমানে পিচ উঠে পাথর বেরিয়ে গেছে । সারাবছর দূরদূরান্ত থেকে বহু মানুষ নীল নির্জন জলাধারে দেখতে আসে । এছাড়াও শীতকালে ওই জলাধারে পিকনিক করতে উপচে পড়ে ভিড় । বীরভূম জেলার বিখ্যাত পাথরচাপুড়ি দাতাবাবার মাজার । চৈত্র মাসে সেখানে মেলা বসে । সেই মেলা দেখতে দূরদূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষজন এই রাস্তা দিয়ে চারচাকা গাড়ী করে যাতায়াত করে । জাতীয় সড়ক বাদ দিয়ে চিনপাই ব্যাঙ্ক মোড় থেকে হাজরাপুর,জামথলিয়া, পারুলিয়া হয়ে খুব কম সময়ে রাজনগর হয়ে ঝাড়খন্ড পৌঁছে যাওয়া যায় ওই রাস্তা দিয়ে । রাস্তাটি এলাকার মানুষের খুব নির্ভরযোগ্য । স্কুল কলেজ হাসপাতাল যেতে এই রাস্তা দিয়ে অটো, চারচাকা,টোটো,বাইক সহ অন্যান্য যানবাহন যাতায়াত করে এলাকার মানুষ । ১৪নং জাতীয় সড়কে যানজট হলে বাস,লরি এই রাস্তা দিয়ে যাতায়াত করে । মুরারই কলেজ রোড একটি গুরুত্বপূর্ণ রাস্তা । এই রাস্তাটি মুরারই নতুন বাজার চৌমাথায় গিয়ে মিশেছে । সেই রাস্তাগুলি হলো – নতুনবাজার- রাজগ্রাম,নতুনবাজার- দুলান্দী বা মহেশপুর রোড, নতুনবাজার-মুরারই গ্রামীন হাসপাতাল রোড । এতগুলো রাস্তার প্রধান রাস্তা হচ্ছে মুরারাই কলেজ রোড । মুরারইবাসীর অভিযোগ, ওই রোডের উপর বড়বড় ডোবার মত হয়েছে । প্রতিদিন সেখানে ঘটছে বড়বড় দূর্ঘটনা । এছাড়াও বেগুন মোড় থেকে মুরারই গ্রামীন হাসপাতাল যাওয়ার রাস্তাটি আরো ভয়ঙ্কর রূপ ধারন করছে এই বর্ষার সময় । এলাকার মানুষের আরো অভিযোগ বেগুন মোড় থেকে ঘুষকিরা বাইপাশ,বেগুন মোড় থেকে কনকপুর রোডে এই বর্ষাকালে যানবাহন চলাচল দায় হয়ে দাঁড়িয়েছে । নিত্যযাত্রী, স্কুল কলেজের পড়ুয়া, অফিস যাত্রী থেকে পথচলতি মানুষের জীবনযাত্রা বিপন্ন হয়ে পড়েছে । তথাপি নিরব রাজ্য প্রশাসন । তাদের দাবি রাস্তাগুলি অবিলম্বে সংস্কার করতে হবে । স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলে, “বেহাল রাস্তা,খানাখন্দে ভরা বাইক,টোটো,অটো চলে জীবনের ঝুকি নিয়ে ফলে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা । আমরা এই বিষয়ে মুরারই ব্লক ও পিডব্লুডি রোডসকে বারবার আবেদন নিবেদন করেও কোনো লাভ হয় নি ।”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles