Tuesday, August 11, 2026
spot_img

প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে মানব সম্পদ উৎকর্ষে জোর ডিভিসি চেয়ারম্যানের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সাংগঠনিক বৃদ্ধির পাশাপাশি মানবসম্পদ ব্যবস্থাপনায় উৎকর্ষ সাধনের উপর জোর দিলেন দামোদর ভ্যালি কর্পোরেশন এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রাজেশ পাণ্ডে। কলকাতায় আয়োজিত সি আই আই-পিএসই পুর্ব প্রগতি সামিটে তিনি বলেন, পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে পি এস ই গুলিকে এগিয়ে যেতে হলে দক্ষ ও ভবিষ্যৎ-প্রস্তুত কর্মীবাহিনী গড়ে তোলা অত্যন্ত জরুরি। কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাঁদের জন্য উন্নত নিয়োগ ব্যবস্থা, প্রশিক্ষণ এবং ক্যারিয়ার মোবিলিটির সুযোগ তৈরি করতে হবে।

সিআইআই-এর চেয়ারম্যান এবং টেগা ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর মেহুল মোহাঙ্কা বলেন, দেশের প্রায় ৮৭ শতাংশ সংস্থা ইতিমধ্যেই এআই ব্যবহার করছে। খনি ও ইস্পাত শিল্পে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে উন্নত সিদ্ধান্ত গ্রহণের বড় সুযোগ রয়েছে। তবে এর জন্য প্রযুক্তি-দক্ষ কর্মীবাহিনী তৈরি করা প্রয়োজন।
সি আই আই এর কর্তা ও উডল্যান্ডস হাসপাতালের ডিরেক্টর রূপক বড়ুয়া জানান, ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৪ শতাংশ এবং ২০২৭ সালে ৬.৭ শতাংশ হতে পারে। এর ফলে বিশ্বের প্রধান অর্থনীতিগুলির মধ্যে ভারত দ্রুততম বৃদ্ধিশীল অর্থনীতি হিসেবে অবস্থান ধরে রাখবে বলে তিনি জানান।

হিন্দুস্থান কপার এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অনুপম মিশ্র বলেন, একটি প্রতিষ্ঠানে ঐক্য ও সমন্বয় গড়ে তুলতে মানব সম্পদ-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কর্মীদের প্রতি যত্নই মানব সম্পদ উৎকর্ষের মূল ভিত্তি।

অন্যদিকে বালমের এন্ড লরি-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অধীপ নাথ পালচৌধুরী বলেন, এআই-এর দ্রুত প্রসারের ফলে কর্মক্ষেত্র ও কর্মীদের ভূমিকা বদলাচ্ছে। তাই পরিবর্তিত ডিজিটাল পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে সংস্থাগুলিকেও তাদের মানব সম্পদ কৌশলে পরিবর্তন আনতে হবে।
স্মার্ট কর্মীবাহিনী গঠন, অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ এবং শ্রমবিধি ও কমপ্লায়েন্স নিয়েও সম্মেলনে আলোচনা হয়। শিল্প ও সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles