Thursday, May 21, 2026
spot_img

তৃনমূল নেতার রাজকীয় স্টেডিয়াম প্রশ্নে আয়ের উৎস

নিজস্ব প্রতিনিধি : বীরভূম জেলার এক তৃনমূল নেতার রাজকীয় স্টেডিয়াম রাজ্যে পালাবদল হতেই তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন বিজেপির । দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার বড়োগুনসিমা গ্রামে রয়েছে ক্রিকেট স্টেডিয়াম । অনুব্রত মন্ডলের অত্যন্ত ঘনিষ্ট মহিম শেখ বর্তমানে দুবরাজপুর পঞ্চায়েতসমিতির পূর্ত কর্মাধ্যক্ষ । এই স্টেডিয়ামে লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণে সিএবির সিনিয়র বেঙ্গল ক্রিকেট দল প্রি-সিজন প্রস্তুতি শিবির করেছে । এক সাধারণ মোটরসাইকেল মেকানিক থেকে অল্প সময়ের মধ্যে কয়েক কোটি টাকার সম্পত্তি কীভাবে তৈরি করলো ? – প্রশ্ন বিজেপির । বিজেপির অভিযোগ, “বেআইনি কয়লা ব্যবসা থেকে তোলাবাজি,ঠিকাদারির কাজে এই বিপুল সম্পত্তি তৈরি করছে ।” একসময় মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতো মহিম । ২০১১ সালে তৃণমূলের সরকার আসার পর থেকে আস্তে আস্তে সম্পত্তি বৃদ্ধি হয়েছে মহিমের । গড়ে তুলেছে স্টেডিয়াম যেখানে রয়েছে সুইমিং পুল থেকে শুরু করে ক্লাব হাউস জিম,থাকার সমস্তরকম ব্যবস্থা । মহিম সেখ তৃণমূলের আমলে প্রখ্যাত কয়লা ব্যবসায়ীদের মধ্যে একজন । একসময় কয়লার প্যাড চালাতো সেখান থেকে বিপুল কালো টাকা উপার্জন করে অভিযোগ বিজেপির । এখন ব্যবসাদার,ঠিকাদারির কাছ থেকে শুরু করে বিভিন্ন টোল ট্যাক্সের মালিকানা রয়েছে মহিমের । যদিও এই বিষয়ে তৃনমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles