সুভাষ চন্দ্র দাশ, ঝড়খালি: হ্যারিকেন ফেটে গুরুতর জখম হলেন বছর পঁয়ষট্টি বয়সের এক বৃদ্ধ।ঘটনাটি ঘটেছে ঝড়খালি কোষ্টাল থানার অন্তর্গত পাখিরালা গ্রামে। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে শনিবার রাতে লোডশেডিং হওয়ায় বাড়িতে হ্যারিকেন ধরিয়েছিলেন।আচমকা হ্যারিকেন ফেটে গেলে গেলে গুরুতর জখম হন সুভাষ চন্দ্র মিস্ত্রী নামে ওই বৃদ্ধ।ঘটনায় তাঁর শরীরের একাধিক জায়গায় পুড়ে যায়। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে ওই বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধ ক্যানিং মহকুমা হাসপাতালের বার্ণ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।






