Thursday, April 23, 2026
spot_img

সোনারপুর দক্ষিনে রুপা বনাম লাভলীর জমজমাট লড়াই

সুব্রত মন্ডল, সোনারপুর: ২০২১ সালের পর ২০২৬ সালের বিধানসভা ভোটেও সোনারপুর দক্ষিণে তারকাদের লড়াই’দেখতে চলেছেন ভোটাররা। এই কেন্দ্রে তৃণমূল আগেই লাভলী মৈত্রকে প্রার্থী করার কথা ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিজেপি এই আসনে অভিনেত্রী রুপা গঙ্গোপাধ্যায় কে প্রার্থী করার কথা জানায়। একদিকে পদ্ম শিবির,অন্যদিকে ঘাসফুল শিবিরের তারকা প্রার্থীদের আড়ম্বরের মধ্যেও নজর কাটছেন বামেদের সিপিআই প্রার্থী পারমিতা দাশগুপ্ত। প্রচারের আলোয় না থেকে নিঃশব্দে নিজের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। লাভলী মৈত্র এবং রূপা গঙ্গোপাধ্যায় দুজনেই জনপ্রিয় অভিনেত্রী। তবে দুজনের মধ্যে অভিজ্ঞতার ফারাক রয়েছে। অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই এগিয়ে আছেন রুপা গঙ্গোপাধ্যায়। গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু। সেবারই প্রথম রূপালী পর্দার তারকাদের লড়াই দেখেছিল সোনারপুর দক্ষিণের মানুষ। দুই তারকা প্রার্থীর লড়াইয়ের মাঝে কার্যত হারিয়ে গিয়েছিলেন বাম প্রার্থী। এবারও সেরকম কিছু হবে না তো? সাধারণ মানুষের মধ্যে সেই প্রশ্ন উঠে আসছে। সিপিআই প্রার্থীর দাবি, এখানে তারকা নয়, রুজি -রুটির লড়াই হচ্ছে। আমরা শূন্য থাকি কি এক, মানুষের পাশে সর্বদা বামেরা ছিল,আছে এবং থাকবে। তবে এই কেন্দ্রে যে সেয়ানে সেয়ানে লড়াই হতে চলেছে,মানছেন এলাকার মানুষজন। বিজেপির হয়ে রুপা দেবী দাঁড়ানোই বেশ উজ্জীবিত পদ্মপার্টির কর্মীরা। স্থানীয় হওয়ার সুবাদে এলাকাও তাঁর চেনা। মাটি কামড়ে পড়ে আছেন লাভলী ও। এক ইঞ্চি জমি কেউ কাউকে ছাড়ার চেষ্টা করছে না। ভোট ঘোষণার আগে থেকেই তিনি জনসংযোগ শুরু করে দিয়েছে। এদিনও প্রস্তুতি সভা করেছেন রাজপুরে। বিজেপি প্রার্থী প্রচারে নামার আগে দলীয় নেতা কর্মীদের সঙ্গে প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন। দু’ তিন দিন ঘরোয়া বৈঠকের পর তিনি প্রচারে নেমে পড়বেন বলে জানিয়েছেন রুপা দেবী। সোনারপুরে বিজেপি কর্মীদের কোন সাংগঠনিক অফিস ছিল না। সেই ইচ্ছাটা ও রুপাদেবী গত সোমবার পূরণ করলেন। সোনারপুর পাওয়ার হাউস এর ওখানে রিক্রেশান ক্লাবের কাছে একটা পার্টি অফিস উদ্বোধন করলেন। অন্যদিকে সিপিআই প্রার্থী ছোট ছোট মিটিং প্রস্তুতি সভা করছেন। আগামী রবিবার হরিনাভি থেকে মিছিল করার কথা রয়েছে তাঁর। রুপা দেবীর ভোটের দাঁড়ানো নিয়ে লাভলির বক্তব্য,যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তারকা বলে আলাদা করে গুরুত্ব দিতে হবে,এমনটা নয়। তাঁর প্রতি শুভেচ্ছা রইল। বিজেপি প্রার্থী তরফেও বাড়তি কোন বার্তা দেওয়া হয়নি। রুপা দেবী জানিয়েছেন, সোনারপুর দক্ষিণে এবার তিনজনই মহিলা প্রার্থী। কারওসঙ্গে তাঁর ব্যক্তিগত লড়াই নেই।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles