Friday, March 6, 2026
spot_img

সীমান্তে শিহরণ !

সুমন সরদার: ফের কেঁপে উঠল কলকাতা। যুদ্ধ আবহে এই কম্পন কিসের ইঙ্গিত। বাংলাদেশ সীমান্ত নিয়ে চিন্তিত ছিল সকলে। অনেক রকমের প্রশ্ন উঠে আসছে জনগণের পক্ষ থেকে। শুক্রবার দুপুর ১টা ২২ মিনিট নাগাদ শহরজুড়ে কম্পন অনুভূত হয়। ৪৫ সেকেন্ড ধরে স্থায়ী ছিল এই কম্পন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.০।

কম্পন টের পেয়ে বহু বাসিন্দা ঘর ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে একই অভিজ্ঞতার খবর মিলেছে। তবে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

প্রাথমিক রিপোর্টে জানাযাচ্ছে ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরায়। সংশ্লিষ্ট দফতরের রিপোর্ট এলে আরও স্পষ্ট ছবি সামনে আসবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles