সুমন আদক, হাওড়া: হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শ্রাবন্তী সিং এর সমর্থনে রবিবার প্রচার করলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং এআইসিসি সদস্য অলকা লাম্বা। এদিন বিকালে শিবপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শ্রাবন্তী সিংকে নিয়ে তিনি রোড শো করেন। জাপানিগেট থেকে দাসনগর পর্যন্ত হুড খোলা জিপে রোড শো করেন। এদিন প্রচারে এসে তিনি বিজেপির কঠোর সমালোচনা করে বলেন, “বিজেপি গোটা দেশজুড়ে ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করছে। বিজেপি ভাঙার চেষ্টা করছে আর কংগ্রেস জোড়ার চেষ্টা করছে। মানুষের রুটি, রুজি এবং বেকারত্ব নিয়ে কংগ্রেস কথা বলছে। তৃণমূলও মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই মানুষকে তাদের ওপর আস্থা রাখতে বলছি।” এদিকে কংগ্রেসের প্রার্থী শ্রাবন্তী সিং জানান, হাওড়ার দাসনগর শিল্পাঞ্চলের পুনরুজ্জীবনকে ইস্যু করে তারা নির্বাচনে লড়ছেন। বাংলার যুবক-যুবতীরা চাকরি চাইছেন, ভাতা নয়।



