Monday, October 12, 2026
spot_img

শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ! কদমতলা বাজারে ওষুধের দোকানে অগ্নিকাণ্ড

সুমন আদক, হাওড়া: ওষুধের দোকানের শাটারের ফাঁক দিয়ে বেরিয়ে আসছিল কালো ধোঁয়া। সোমবার সকালে তা দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাওড়ার ব্যাঁটরা থানার অন্তর্গত নরসিংহ দত্ত রোডের কদমতলা বাজারে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। বন্ধ শাটার কেটে ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

হাওড়া ফায়ার স্টেশনের আধিকারিক কৃপাসিন্ধু দে জানান, সকাল ৭টা ০৭ মিনিটে আগুন লাগার খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যান। প্রাথমিক তদন্তে অনুমান, দোকানের ভিতরে থাকা একটি ফ্রিজ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের জেরে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে দোকানের ভিতরে থাকা ওষুধের পেটি, কার্টুন ও কাঠের বাক্সের ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আগুন নেভানোর পর দোকানের ভিতরে থাকা বিভিন্ন বাক্স ও ওষুধের পেটিতে জল দিয়ে ঠান্ডা করা হয়, যাতে পুনরায় আগুন জ্বলে ওঠার আশঙ্কা না থাকে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর দোকানের দায়িত্ব মালিকপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles