Friday, April 24, 2026
spot_img

রামনবমী উপলক্ষে বজবজ থেকে সাতগাছিয়ায় ধর্মীয় শোভাযাত্রায় মানুষের ঢল

কুনাল মালিক, বজ বজ : ২৭ মার্চ শুক্রবার রামনবমী উপলক্ষে বজবজের সত্যপীর তলা থেকে সাতগাছিয়া বিধানসভার বিদ্যানগর মঠ পর্যন্ত একটি ধর্মীয় শোভাযাত্রা হয়। হাজার হাজার সনাতনী মানুষরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বাখরাহাট রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে এবং গঙ্গাসাগর জেলা বিশ্ব হিন্দু পরিষদের সহযোগিতায় এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই রামচন্দ্রের পূজা এবং ধর্মীয় শোভাযাত্রা এ বছর দশম বর্ষে পদার্পণ করল। পুরুষোত্তম রামচন্দ্র লক্ষণ সীতা দেবীর মর্মর মূর্তি এবং বজরংবলীর মূর্তি সহকারে শোভাযাত্রা শুরু হয়। গেরুয়া ধজায় এবং জয় শ্রীরাম ধ্বনিতে শোভাযাত্রা মুখরিত হয়ে ওঠে। শোভাযাত্রায় যাতে কোন অশান্তি না হয় তার জন্য প্রচুর পুলিশ ও রাফ মোতায়েন করা হয়েছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles