Monday, July 27, 2026
spot_img

মানবিক উদ্যোগ আশাকর্মীদের, মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে ডোমজুড় হাসপাতালে স্বেচ্ছায় রক্তদানের আয়োজন

সুমন আদক, হাওড়া: মানবিক উদ্যোগ আশাকর্মীদের। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে ডোমজুড় হাসপাতালে স্বেচ্ছায় রক্তদানের আয়োজন। শনিবার ডোমজুড় গ্রামীণ হাসপাতাল এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিশেষ সহযোগিতায় অনুষ্ঠিত হয় ওই অভাবনীয় স্বেচ্ছায় রক্তদান শিবির। ডোমজুড় ব্লকের আশাকর্মীদের সক্রিয় পরিচালনায় আয়োজিত এই সামাজিক কর্মসূচিতে সাধারণ মানুষের বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। শিবিরে মোট ৭৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
​হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) ডাঃ কিশলয় দত্ত। তিনি আশাকর্মীদের ওই ব্যতিক্রমী ও সামাজিক দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রক্তের কোনও বিকল্প হয়না। আশাকর্মীরা যেভাবে চিকিৎসা সেবার পাশাপাশি সমাজসেবামূলক এই কাজে এগিয়ে এসেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডোমজুড়ের ব্লক মেডিকেল হেলথ অফিসার (বিএমওএইচ) ডাঃ রিদ্ধি চক্রবর্তী, ডোমজুড় ব্লকের বিডিও অভিরাজ মিশ্র, ডোমজুড় থানার আইসি অজিত কুমার ঝা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিবিরের উদ্যোক্তা আশাকর্মীরা জানান, হাসপাতালে রক্তের সঙ্কট মেটাতে এবং রোগীদের পাশে দাঁড়াতেই তাঁদের এই উদ্যোগ। আগামী দিনেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে। ডোমজুড়ের ব্লক মেডিকেল হেলথ অফিসার (বিএমওএইচ) ডাঃ রিদ্ধি চক্রবর্তী বলেন, ‘আশাকর্মীদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান হাওড়া জেলার সম্ভবত এই প্রথম। আমরা অত্যন্ত খুশি আশাকর্মীরা মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি যেভাবে সামাজিক কাজেও নিজেরা এগিয়ে এসেছেন। ডোমজুড়ের আশাকর্মীদের এরজন্য ধন্যবাদ জানাই।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles