Wednesday, August 5, 2026
spot_img

বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু,এলাকায় শোক

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়।বুধঢ়ার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের নিকারীঘাটা পঞ্চায়েতের ডাবু জয়রামখালি এলাকায়। মৃতের নাম কুদ্দুস আলি গাজী(৩৮)।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে,বুধবার দুপুরে ওই যুবক বাড়ির পাশে একটি খিরীচ গাছ কাটছিলেন। গাছের উপর দিয়ে উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তার ছিল। আচমকা খিরীচ গাছের সাথে সংস্পর্শ হলে ওই যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে বার্ণওয়ার্ডে ওই যুবকের চিকিৎসা চলাকালীন রাতেই মৃত্যু হয়। ঘটনার খবর জয়রামখালি গ্রামে পৌঁছালে শোকে কান্নায় ভেঙে পড়ে মৃত যুবকের পরিবার পরিজন। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি বুধবার ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles