Tuesday, August 11, 2026
spot_img

বিডিও অফিস চত্বর থেকে বাইক চুরি!গ্রেফতার যুবক

সুভাষ চন্দ্র দাশ,জীবনতলা : ক্যানিং ২ বিডিও অফিস জীবনতলা এলাকায়। সেখানেই রয়েছে জীবনতলা থানাও। ২৪ ঘন্টাই মানুষের আনাগোনা রয়েছে। রয়েছে সিসিটিভি’র নজরদারীও। এতো নিরাপত্তার বেড়াজাল ভেঙে বিডিও অফিস চত্তর থেকে গত ৮ আগষ্ট একটি বাইক চুরির ঘটনা ঘটে।ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।লিখিত অভিযোগের ভিত্তিতে জীবনতলা থানার পুলিশ আধিকারীক ত্রিদীব মল্লিকের নির্দেশে ঘটনার তদন্তে নামেন এস আই শুভঙ্কর করণ।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, মাত্র ৬ ঘন্টার মধ্যে বাইক চুরির ঘটনায় সাফল্য পায় পুলিশ।মিনাখাঁ থানা এলাকা থেকে এক যুবক কে গ্রেফতার করে। ধৃতের নাম সাইফুদ্দিন গাজী।ধৃতকে ৯ আগষ্ট পুলিশ হেফাজতের আবেদন করে আদালতে তোলা হয়। আদালত অভিযুক্ত কে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। অভিযুক্ত কে জীবনতলায় থানায় এনে জোর জিঞ্জাসাবাদ শুরু করে পুলিশ।অভিযুক্তের বয়ান অনুযায়ী ১০ আগষ্ট চুরি যাওয়া বাইক উদ্ধার করে পুলিশ।

বাইক চুরির সাথে আর কে বা কারা?কিংবা কোন চক্র জড়িত রয়েছে কি না সে বিষয়ে ধৃত কে জেরা করে তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। 

৬ ঘন্টার মধ্যে বাইক চুরির কিনারা হওয়ায় জীবনতলা থানার পুলিশ কে কুর্ণিশ জানিয়েছেন স্থানীরা। 

তাঁদের দাবী পুলিশ সঠিক সময় সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করলে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। দুষ্কৃতিরা দুষ্কর্ম করতে ভয় পাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles