Thursday, April 23, 2026
spot_img

নির্বাচনের দিন ঘোষণা হতেই গঙ্গাসাগরে কড়া নিরাপত্তা, শুরু জোরদার নাকা চেকিং

সৌরভ নস্কর, গঙ্গাসাগর : ​২০২৬-এর হাইভোল্টেজ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার পরেই রাজ্যজুড়ে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন।
​একদিকে যখন রাজনৈতিক দলগুলি ও প্রার্থীরা ভোটপ্রচারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন, অন্যদিকে আইনশৃঙ্খলা বজায় রাখতে মরিয়া পুলিশ-প্রশাসন। সোমবার সকাল থেকেই গঙ্গাসাগরের হরিণবাড়ি এলাকায় সাগর ব্লক প্রশাসন ও সাগর থানার উদ্যোগে শুরু হয়েছে ব্যাপক নাকা চেকিং।
​সাগর ব্লকের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।​বাইরে থেকে আসা প্রতিটি যানবাহন ও যাত্রীদের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে।​সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করার পাশাপাশি ভোটারদের মনে আস্থা জোগাতে চলছে রুট মার্চ। ​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী মরসুমে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে এবং অবৈধ লেনদেন বা অস্ত্রশস্ত্রের আনাগোনা বন্ধ করতেই এই আগাম সতর্কতা। অবাধ ও শান্তিপূর্ণ ভোট উপহার দেওয়াই এখন প্রশাসনের মূল লক্ষ্য।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles